নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমাদের একটি শিশুও টিকা থেকে বঞ্চিত না হয়- ডিসি জাহিদুল

আমাদের একটি শিশুও টিকা থেকে বঞ্চিত না হয়- ডিসি জাহিদুল

প্রকাশিতঃ

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। ক্যাম্পেইনে ১৮ দিনে জেলার মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।

 

১২ অক্টোবর রোববার সকাল ৯টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

 

১২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ২,১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,০৫৬টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৪ লাখ ৮৫৮ জন বিদ্যালয়গামী শিক্ষার্থী এবং ১ লাখ ৮৬ হাজার ৭০৭ জন বিদ্যালয়-বহির্ভূত শিশু। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন বিদ্যালয়-বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে (আউটরিচ ইপিআই কেন্দ্র) টিকা প্রদান করা হবে। যেসব শিশু কোনো কারণে বাদ যাবে, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের অসচেতনতার কারণে, দায়িত্বহীনতার কারণে আমাদের সমাজে নতুন নতুন বিভিন্ন রোগের আবির্ভাব হচ্ছে। নতুন এই রোগ গুলোকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের। আমরা সাধারণত অসুখ হলে ওষুধ খাই। এটা অসুখ হবার পরে। কিন্তু আমাদের অসুখ হওয়ার আগে কোন টাইফয়েড বা কোন রোগের জীবাণু যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে এজন্যই আমরা বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এসেছি। এই টিকাদান কর্মসূচী আজকে শুরু হল। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ৮৭ হাজার ৫৬৫ জনকে ৯ থেকে ১৫ বছরের নিচে শিশুদের ১৮ দিনে এই টিকাদান কর্মসূচী সম্পূর্ণ করবো। যদি যদি কোন ভাবে ব্যাঘাত ঘটে তাহলে আমাদের সমাজের সুশীল দায়িত্বশীল কর্মকর্তা আমরা এই সবাই দায়িত্বে থাকবো। এই দায়িত্ব আমাদের উপর বর্তায় যাতে আমাদের একটি শিশুও টিকা থেকে বঞ্চিত না হয়।

 

ডিসি আরও বলেন, ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা করবে, যাদের আমরা যোগ্য করে গড়ে তুলতে চাই, যারা আমাদের সম্পদ হবে তারা যেন কোনভাবেই কোন রোগে আক্রান্ত হয়ে বোঝা না হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি শিশুর টাইফয়েড টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. এ এফ এম মসিউর রহমানের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, সহকারী কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম সহ স্কুলের প্রধান শিক্ষক ও  অন্যান্য শিক্ষকরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!