নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে – মাসুম আহমেদ রাজ

আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে – মাসুম আহমেদ রাজ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ বলেছেন,আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যেন আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। আওয়ামীলীগের দোসররা এখনও চাচ্ছে দেশে অরাজকতা করতে আর সেই অরাজকতা করতে হলে সাধারন মানুষের মাঝে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধাচারন করে সাধারন মানুষকে ধোকা দিতে হবে মিথ্যাচারের মাধ্যমে। বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় কুতুবপুরের মধ্য রসুলপুর এলাকায় তার বিরুদ্ধে স্থানীয় গনমাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন,গতকাল বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় একটি কম্বল বিতরন অনুষ্ঠানে যোগদান করি। সে সময়ে আমার এলাকাটি ফাঁকা থাকার ফলে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসসরা এলাকাতে প্রবেশ করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। আপনারা জানে বিগত সময়ে একটি নষ্টা মেয়ে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলো এ দোসররা। সেই ঘটনায় থানায় অভিযোগও হয়েছিলো আমার বিরুদ্ধে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে উক্ত নষ্টা মেয়েটি তার ষ্টেটমেন্টে বলেছিলো আওয়ামীলীগের কিছু কুচক্রি মহল এ ধরনের অপকর্ম করেছিলো আমার বিরুদ্ধে। তিনি আরও বলেন,বিগত ১৭ বছর তারা আমাকেসহ এলাকায় যারা বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম তাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করেছিলো। এখানে আমার একটি অনলাইন ব্যাংকিং এর দোকান ছিলো। কিন্তু সেটা তারা বন্ধ করে দিয়েছিলো।

৫ আগষ্টের পটপরিবর্তনের পর থেকে তারা এখনও পর্যন্ত এলাকাতেই বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকাতে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তারা সংবাদে প্রকাশ করায় যে আমি নাকি তাদের ইন্টারনেট ব্যবসা দখল করেছি তা ডাহা মিথ্যা। তিনি বলেন, এ ব্যবসা করতে আমি সকল সরঞ্জাম ক্রয় করে নিয়ে এসেছি। পাশেই আমার গোডাউন আপনারা সেটা খুলে দেখতে পারেন। সাংবাদিক ভাইদের দিয়ে আমার বিরুদ্ধে যে মিথ্যাচার ও সংবাদ প্রকাশ করিয়েছে আমি সেই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারাই আমার বিরুদ্ধে এ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে তারা যদি সেই ঘটনার প্রমান করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো। তিনি আরও বলেন,আমি আমার এলাকাকে মাদকমুক্ত করতে ইতিমধ্যে কয়েকজন মাদক বিক্রেতা জনগনের সহায়তায় আটক করে পুলিশে দিয়েছি।

তিনি আরও বলেন,স্বৈরাচারী হাসিনার দোসররা এখনও এলাকাতে প্রকাশ্যে বেড়াচ্ছে। অথচ ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার দায়ের অনেকের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। থানায় মামলা থাকার পরও কিভাবে সেই আসামীরা প্রকাশ্যে এলাকাতে ঘুরে বেড়ায় এবং মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়ায় তা বোধগম্য হচ্ছেনা। তাছাড়া পুলিশই বা কেন তাদেরকে আটক করছে এ বিষয়টুকু আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই। এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সাথে যারা জড়িত তাদেও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনায় ছাত্র জনতার একটি ব্যানার ব্যবহার করে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র সমন্বয়ক সজীব হাসান।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা,  কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহফুজ খান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজ,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান শফিক, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক,৫ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সোহাগ, ৬ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ গাজী, সহ সংগঠনিক সম্পাদক রেজাউল, উওর রসুলপুর মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি আঃহান্নান ,সাধারণ সম্পাদক এনামুল হক, মধ্য রসুলপুর সহ সভাপতি হাফেজ মিলন হুজুর সাধারণ সম্পাদক কাশেম দক্ষিণ রসুলপুর পুর সভাপতি আঃকাদির সাধারণ সম্পাদক শাহিস, সকল শ্রেণী পেশার সাধারণ জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!