নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা রহিম ভেন্ডার – দলিল লিখক আলমগীর হোসেন

আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা রহিম ভেন্ডার – দলিল লিখক আলমগীর হোসেন

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
আমি আমার মাকে মারধর করে জমি লিখে নিয়েছি বলে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মূলহোতা আমার মামা আব্দুর রহিম ভেন্ডার। তার কুটকৌশলে আমার মানসিক প্রতিবন্ধী মাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আমলী আদালতে সিআর মামলা নং-৪১৪/২৪ দায়ের করিয়েছেন বলে দাবী করেছেন দলিল লিখক আলমগীর হোসেন।
সোমবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে গনমাধ্যম কর্মীদের উপরোক্ত কথা বলেন।
আলমগীর হোসেন আরো বলেন,আমার মার মামলায় যাদের মিথ্যা স্বাক্ষী বানিয়েছেন তাদের মধ্যে উল্লেখ যোগ্য আমার ভাবী শিউলি বেগম,তার বাবা টঙ্গিবাড়ী উপজেলার উত্তর রায়পুর গ্রামের আবুল কালাম শেখ,সাবেক মেম্বার জলিল গাজী।
ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হয়েছে। আমি নাকি জামিনে বের হয়ে এসে আমার মা,ভাবী,মামাকে হুমকি দিয়েছি। যা আদৌ সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে আমার মা স্বেচ্ছায় আমাকে সহ আরো ৩ ভাইবোন নাজির হোসেন,হেলেনা বেগম,শাহিনুর আক্তার কে জমি লিখে দেন। কিন্তু বড় ভাই মনির হোসেন বিদেশ থাকায় তাকে লিখে দেননি। এ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাবী,বড় ভাই ও মামা আব্দুর রহিম ভেন্ডার সহ একটি কুচক্রী মহল আমার সুনামহানি করার জন্য ষড়যন্ত্র শুরু করে।
প্রকৃত ঘটনা হলো আমি আমার ভাই-বোনদের সবসময় আর্থিক,শারিরীক ও মানসিকভাবে সহযোগিতা করেছি। নিজের কষ্টাজিত অর্থ পরিবারের প্রতি ব্যয় করেছি। আমার মার সমস্ত চিকিৎসা ও ভরনপোষণ আমিই বহন করে আসছি। আমার মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমার মামা আব্দুর রহিম ভেন্ডার ও কুচক্রী মহল। আমি তাদের আসল চরিত্র গনমাধ্যমে প্রকাশ করবো ইনশাআল্লাহ।
আমি জামিনে এসে আমার মা,মামা ও ভাবীর সাথে কোন কথা বলিনি। তাদের হুমকি দেয়ার প্রশ্ন আসেনা।
আমি আমার মা সহ ভাইবোনদের সবসময় আর্থিক সহযোগিতা করে আসছি। যা আমার চাচা সুরুজ মিয়া,কামালউদ্দিন,মফিজউদ্দিন,রমিজউদ্দিন, ফুফু রেজিয়া খাতুন সহ এলাকাবাসী অবগত।
আলমগীরের চাচা রমিজউদ্দিন বলেন,আলমগীরের বিরুদ্ধে মাদক সেবনে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা ঠিক নয়। সে অত্যন্ত ভদ্র ও কর্মঠ ছেলে। ওকে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। মাদক সেবন তো দুরের কথা ও এর নাগালে নেই। ডাহা মিথ্যা অপপ্রচার।
আলমগীর হোসেন আরো বলেন,আমার মামা আব্দুর রহিম ভেন্ডার, ভাবী শিউলি বেগম, তার বাবা আবুল কালাম শেখ আমাদের সম্পত্তি দখল করার অপচেষ্টা করতে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে । আমাকে মাকে তারা যে কোন সময় হত্যা করতে পারে। আমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে আব্দুর রহিম ভেন্ডার মুঠোফোনে জানান, আমার অপরাধ হলো আমি ওকে ( আলমগীর হোসেন ) ছোটবেলা থেকে লালন পালন করেছি। যদি তাই না হতো তাহলে আমাকে কেন অপরাধী বানাচ্ছে। আলমগীরের মানসিক প্রতিবন্ধি মায়ের সর্ম্পকে চাইলে তিনি বলেন,কে বলেছে ওর মা মানসিক প্রতিবন্ধি। আপনারা ওর এলাকায় যান গিয়ে সকলের কাছে জানুন। সবাইতো আর একজনের পক্ষে কথা বলবেনা। যেটা সত্য সেটাই বলবে এবং জানতে পারবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!