নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আমি ধানের শীষে ভোট পেলে তারেক রহমান পাবেন-কাসেমী

আমি ধানের শীষে ভোট পেলে তারেক রহমান পাবেন-কাসেমী

প্রকাশিতঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়–দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফতুল্লা থানা কৃষক দল। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ–৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাশেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে এ বিষয়ে আওয়াজ তুলতে হবে। নারায়ণগঞ্জ থেকেই এই দাবির সূচনা করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন, তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার জায়গা। ২০১৮ সালে মুফতি মনির হোসেন কাশেমী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন, যখন কেউ এগিয়ে আসেননি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় তাকে চার বছর কারাবরণ করতে হয়েছে। সেই নির্যাতিত নেতাকে জিয়া পরিবার আমাদের জন্য পাঠিয়েছে। আমরা তাকে ভোট দিয়ে জয়ী করে তারেক রহমানকে উপহার দেবো।

অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। এরশাদ ও শেখ হাসিনার সঙ্গে কোনো অন্যায়ের বিষয়ে তিনি কখনো আপোষ করেননি। বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে মুফতি মনির হোসেন কাশেমীকে জয়ী করবো।

শহিদুল ইসলাম টিটু বলেন, গণতন্ত্র রক্ষায় প্রতিবারই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে অনেক নেতাকর্মী গুম হয়েছেন, নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নারায়ণগঞ্জ–৪ আসনে মাওলানা মুফতি মনির হোসেন কাশেমী মনোনীত প্রার্থী। আইনি জটিলতার কারণে ধানের শীষের পরিবর্তে তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। খেজুর গাছ আর ধানের শীষ একই সুতা গাথা।

ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!