নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ইসদাইরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

ইসদাইরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ্ ইবনে মোবারক রহ. মাদ্রাসা ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে (১১ ডিসেম্বর) ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় ৩য় বার্ষিক দোয়া ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ্ ইবনে মোবারক রহ. মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো: মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জল,শাপলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির,শাহী জামে মসজিদ মাদরাসার সভাপতি আব্দুল মান্নান,সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ বলেন,কুরআন হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ্ ইবনে মোবারক রহ. মাদ্রাসা ও এতিমখানা আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করে নিক এই দোয়া করে।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জল বলেন,ইসলাম আমাদের শান্তি, সৌহার্দ্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামের শিক্ষা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের উচিত ধর্মীয় মূল্যবোধের চর্চা করে পরিবার ও সমাজে সঠিক দিকনির্দেশনা দেওয়া। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলে সমাজের কোনো অশান্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বলেন,আমরা যে যাই করি না কেন মৃত্যুর পরে আমাদের একমাত্র সম্পদ হলো নেক আমল। পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে। এ পৃথিবীর অঢেল সম্পদের যেসব মালিক পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সাড়ে তিন হাত মাটির ঘরেই থাকতে হচ্ছে। আমরা যেই এমপি মন্ত্রী বা বড় কিছুই হই না কেন কবরে আমাদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে নেক আমল। পৃথিবীতে জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। তাই আমাদের সবাইকে পরকালের সম্পদ তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে অন্যের সম্পদ দখল, অন্যায়ভাবে সম্পদ তৈরি, অন্য ধর্মের মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ ধর্মীয় পরিপন্থী কাজ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!