নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক করখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন । বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে শহরের এস এম মালেহ রোড এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, শহরের এস এম মালেহ রোড এলাকায় রাসেল গার্মেন্টসের শ্রমিকরা ছুটি বাড়ানোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুরে কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। তারা এস এম মালেহ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের যাত্রীরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিকেল ৩টার দিকে আলোচনা করে শ্রমিকদের ছুটির দাবি মেনে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

নারায়ণগঞ্জে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক করখানার শ্রমিকরা

কারখানার সুইং সেকশনের শ্রমিক জয়নাল আবেদিন বলেন, সরকার ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের তিনদিনের ছুটি দিয়েছে। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি দেখান মালিকপক্ষের লোকজন। তাই তারা ছুটির দাবিতে আন্দোলন করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়। অন্য যে দাবি আছে ঈদের পর আলোচনা করে তা সমাধান করা হবে।

শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, ছুটি বাড়ানো নিয়ে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়া হয়। এতে শ্রমিকরা শান্ত হয়ে চলে যান।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!