নারায়ণগঞ্জ বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বৃষ্টিতে ভিজে এইচএসসি পরিক্ষার্থী- অবিভাবকদের জন্য টিম খোরশেদের পানি বিতরণ
শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে?
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির
‘কুত্তা’ আখ্যায় সিজান হত্যা মামলা ঢাকতে শিশুদের ব্যবহার, তীব্র ক্ষোভ
দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন অন্তর্ভুক্তির পরিকল্পনা
শেরপুর কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন 
জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
টানবাজারে লিকো লিমিটেডের অবাধে মদ বিক্রি! মাদকাসক্ত হচ্ছে যুবসমাজ
শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা
অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়ে প্রকাশ্যে আওয়ামী দোসর সবুজ
আড়াইহাজারে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ
আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
আমতলীর রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে দুই আসামি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ
    বন্দরে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সোনারগাঁয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ
সোনারগাঁয়ে চিপস কারখানায় অগ্নিকান্ড
ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ইমাম ও ওলামা দলনেতাসহ ৬ জনের নামে মামলা
সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচি, শিক্ষার্থীর মধ্যে বৃক্ষের চারা প্রদান
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার প্রতিবাদে মানববন্ধন
আড়াইহাজারে ক্ষমতার দাপট: চিকিৎসক পেটালেন বিএনপি নেতার ভাই
ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন
Next
Prev
প্রচ্ছদ
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির

একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

বুধবার [৮ জুলাই] জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, “আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু সেবাগ্রহীতার সাথে বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছি। তাদের সমস্যাগুলো শুনেছি এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমাদের অভিযোগ গ্রহণ ও সমাধানের স্বাভাবিক কার্যক্রম সপ্তাহজুড়েই চলমান থাকে, তবুও আমি এই নির্দিষ্ট দুই ঘণ্টা সময় কেবল সাধারণ মানুষের কথা শোনার জন্যই আলাদা করে রেখেছি।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা।”

গণশুনানিতে কোথাও তাড়াহুড়া ছিল না, ছিল না কোনো বিরক্তি।প্রতিটি অভিযোগ কারীর কথা মনোযোগ সহকারে শুনেন, প্রতিটি আবেদনকারীর পারিবারিক অবস্থা, রোগব্যাধি, আর্থিক সংকট ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে চান জেলা প্রশাসক। পরে মানবিক বিবেচনায় তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

ডিসি রায়হান কবির বলেন, “একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা। কেউ সরকারি সেবা না পেয়ে অভিযোগ করতে আসে, কেউ চিকিৎসার জন্য আসে, কেউ সন্তানের পড়াশোনা বাঁচাতে আসে, কেউ শেষ সম্বলটুকু হারিয়ে সাহায্য চায়। বিভিন্ন ভুক্তভোগী পরিবার এখানে আসে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। মানুষের এই আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সরকারি নীতিমালার আলোকে প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানুষের কষ্ট মন দিয়ে শোনা এবং সম্ভব হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা — এটিও জনসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।”

জেলা প্রশাসকের কক্ষে শুধু আবেদনপত্র জমা পড়েনি — জমা পড়েছিল মানুষের শেষ ভরসা। আর সেই ভরসার বাস্তবায়নে হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী পরিবার ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!