নারায়ণগঞ্জ শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর প্রবাসীর লাশ উত্তোলন
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার
সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের চেষ্টায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ

কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ

প্রকাশিতঃ

# জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ৫-৬ হাজার পরিবার#

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের কারণে ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার পরিবার প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্থায়ী ড্রেনেজ ড্রেন নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক পঞ্চবটী হতে মোক্তারপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণের কাজ চলছে। দোতলা রাস্তার ৭৮, ৭৯, ৮০, ৮১ ও ৮২ নম্বর পিলারের পূর্ব পাশে দেওয়ানবাড়ী এলাকার অবস্থান। সামান্য বৃষ্টি হলেই এলাকার কাঁচা-পাকা ঘরবাড়ি, ভবন ও কারখানা পানিতে তলিয়ে যায় এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এলাকাবাসীর ময়লা পানি ও দোতলা সড়কের পানি নিষ্কাশনের জন্য আর.এস ২০৫২ দাগের সরকারি খাস জমির ওপর দিয়ে ড্রেনেজ লাইন তৈরি করা অত্যন্ত জরুরি। কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উক্ত খাস জমি দখল করে বেআইনিভাবে ৫টি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। অভিযুক্তরা হলেনÑ আবুল দেওয়ান, সাজাহান আলম, বিপ্লব দেওয়ান, মাসুম দেওয়ান ও জুয়েল দেওয়ান।
স্থানীয়রা জানান, দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও অভিযুক্তরা তা তোয়াক্কা করেননি। এমনকি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৭ দিনের মধ্যে এসব অবৈধ দোকান নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে বহাল তবিয়তে দখল বজায় রাখা হয়েছে।
এ অবস্থায় দ্রুত সরজমিনে তদন্তপূর্বক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেনেজ লাইন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!