নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কাসেমীকে বিজয়ী করতে পারলে গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম হবে- মামুন মাহমুদ

কাসেমীকে বিজয়ী করতে পারলে গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম হবে- মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জানাজা ও দাফনে অংশ নেওয়ার পরও মনে হয় তিনি এখনও আমাদের মাঝেই আছেন। তিনি বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি দেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আজীবন সংগ্রাম করেছেন।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার পুরো জীবন ছিল সংগ্রামের জীবন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক লড়াই—সবখানেই তার ভূমিকা ছিল আত্মত্যাগের। “তিনি নিজের জীবন, চিকিৎসা কিংবা ব্যক্তিগত সুখের কথা ভাবেননি। দেশ ও দেশের মানুষকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন,” বলেন মামুন মাহমুদ।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবর্তমানে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপি নেতৃত্বশূন্য হয়ে পড়বে। কিন্তু বাস্তবে বিএনপির সামনে এখনো শক্ত নেতৃত্ব রয়েছে। “তারেক রহমানের মধ্যেই আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখি। তারেক রহমানই আমাদের আস্থার জায়গা,” বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, বিএনপি ও জোট প্রার্থীদের বিজয়ী করতে পারলে দেশ গণতন্ত্র ও স্বাধীনতার পথে ফিরে যাবে। তিনি বলেন, “তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে খালেদা জিয়া মনে করেই ভোট দিতে হবে। এই আসনে মনির হোসেন কাসেমীকে বিজয়ী করতে পারলে গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মাওলানা মনির হোসেন কাসেমী, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল বারী ভূঁইয়া, সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরি সহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!