ফতুল্লা থানার বৃহত্তর কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশন, না পৌরসভা বিষয়ক নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার বাদ আসর ফতুল্লা পিলকুনি মুন কমিউনিটি সেন্টার আয়োজিত নাগরিক মত বিনিময় সভায় ডাঃ এম.এ.লতিফ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ছালাউদ্দিন খোকা মোল্লা, উপস্থিত থেকে মত বিনিময় সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সুলতান মাহমুদ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কাজী দেলোয়ার হোসেন, হাজী মোঃ বিল্লাল হোসেন, মোঃ নাসির উদ্দীন, আবদুর রাজ্জাক রাজা, আলহাজ্ব গোলাম কাদির, মেজবাহ উদ্দিন বাবুল, গাজী ইব্রাহিম, আনোয়ার দেওয়ান, আব্বাস উদ্দীন আশিক, হাকিম মোঃ রাজিব, ডাঃ মাসুদ, খন্দকার রায়হান, মোঃ ওয়াসিম, এসএম হালিম মুছা, মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আংশিক নয় পুরো কুতুবপুরকেই সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে, আমরা কুতুবপুর বাসি দীর্ঘদিন যাবত অবহেলিত, আমরা সরকারকে যথেষ্ট পরিমান ট্যাক্স দিয়েও কাঙ্খিত উন্নয়ন পাইনি, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার কোন উন্নতি হয়নি, আমরা এই অবহেলা থেকে মুক্তি চাই, বর্তমানে পুরো কুতুবপুর জুড়ে এক ভয়াবহ ব্যাধিতে রুপ নিয়েছে মাদক, মাদক সহ নানা অপকর্ম থেকে বাঁচতে কুতুবপুর বাসিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই, এ জন্য আমরা বৃহত্তর কুতুবপুর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি নামক একটি সামাজিক সংগঠনের মাধ্যমে কুতুবপুরের সার্বিক উন্নয়ন ও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।




