ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার কুতুবপুরে আওয়ামী দোসর সোর্স পরিচয়ে মামুনুর রশিদ মুন্না’র অত্যাচারে ও অপকর্মে অতিষ্ঠ সাধারন মানুষ সোর্স মুন্নার অত্যাচার থেকে বাচঁতে এলাকাবাসী ঝাড়– মিছিল করেছে। বুধবার ২৫ মার্চ বিকেলে কুতুবপুর এলাকার নারী-পুরুষরা এ ঝাড়– মিছিল বের করে।
কুতুবপুরের সর্বস্তরের নারী-পুরুষ নিয়ে সোর্স মুন্নার বিরুদ্ধে ঝাড়– মিছিলের নেতৃত্ব দেন কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো.আবদুর রহিম।
এ সময় মিছিলে অংশগ্রহনকারী সকলেই মুন্নার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে কুতুবপুরের বেশ কয়েকটি পাড়া-মহল্লা প্রদক্ষিন করেন। মিছিলে মুন্নাকে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে আওয়ামীলীগের বিভিন্ন নেতাদের নাম উচ্চারিত করে শ্লোগান দেন নারী-পুরুষরা।
মিছিলের নেতৃত্বদানকারী কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো.আবদুর রহিম বলেন, মুন্না মুলত পতিত আওয়ামীলীগের একজন চিহিৃত দোসর এবং পুলিশের সোর্স। বিশেষ পেশাকে কুক্ষিগত করে পুলিশ ও র্যাবের সাথে সুসর্ম্পক গড়ে তুলে বিগত সময়ে আমাদের বিএনপি নেতাদেরকে মামলা-হামলায় অতিষ্ঠ করে তুলেছিলো। এমনকি পুলিশে ধরিয়ে দেয়ার ভীতি দেখিয়ে আমাদেও অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিলো। বর্তমানেও সেই রুপ ধারন করে এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারন মানুষকে র্যাব-পুলিশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মুন্না একজন পুলিশ ও র্যাবের সোর্স আর সে কারনেই ঐ সকল বাহিনীর সদস্যদের দিয়ে সাধারন মানুষের বাড়িতে মাদক রয়েছে মিথ্যা অযুহাতে অভিযান চালিয়ে মোটা অংকের টাকা ও মুল্যবান জিনিসগুলো নিয়ে যায়। গত ২৩ তারিখে আমার বোনের বাড়িতে র্যাব দিয়ে অভিযান চালিয়েছিল এ সোর্স মুন্না। পুরো ঘর তল্লাশী করে র্যাব সদস্যরা কিছুই পায়নি। বরং মুন্না তার স্ত্রীকে সাথে নিয়ে আমার বোনের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে আসে।
আমরা কুতুবপুরের সর্বস্তরের সাধারন মানুষ এ সোর্স মুন্নার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা চাই আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা এ সোর্স মুন্নার বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করুক।
উল্লেখ যে,এর আগেও একাধিকবার এ মুন্নার বিরুদ্ধে ঝাড়– ও জুতা মিছিল বের করেছিলো এলাকাবাসী জানান স্থানীয় একাধিক মানুষ।




