নারায়ণগঞ্জ সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ইসদাইর রাবেয়া হোসেন স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বৃক্ষরোপণ উদ্বোধন
বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 
সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
‘ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি
ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
শিশুরা থাকবে স্কুলে কিংবা খেলার মাঠে কারখানায় নয় -ডিসি মো: রায়হান কবির
সুমন আকবর-হাসান আলীর দেয়া কমিটিতে ঠাই হয় দরবেশ আলীর
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রস্ততি সম্পন্ন
কৃষকদল নেতার অত্যাচারে নিজ শহরে অনিরাপদ ব্যবসায়ী, রাজধানীতে আর্তনাদ!
ফতুল্লায় ট্যাংকলড়ি চালকের বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪
সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
বন্দরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
কৃষকদলের জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরন করে নগদ টাকা ও চেক আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন
শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ: নাসিক প্রশাসক
আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
মানবতাবিরোধী অপরাধ: ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২
ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু
বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়
শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত 
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১
আওয়ামীলীগের অর্থের জোগান দাতা কে এই নিহার?
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯
বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ
নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
Next
Prev
প্রচ্ছদ
কৃষকদল নেতার অত্যাচারে নিজ শহরে অনিরাপদ ব্যবসায়ী, রাজধানীতে আর্তনাদ!

কৃষকদল নেতার অত্যাচারে নিজ শহরে অনিরাপদ ব্যবসায়ী, রাজধানীতে আর্তনাদ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে আইনের শাসনের করুণ অবস্থা: অপহরণ, চাঁদাবাজি আর ভয়ের নগরীতে পরিণত হচ্ছে জনপদ আর স্থানীয়ভাবে ন্যায়বিচার না পাওয়ার ফলে নারায়ণগঞ্জের প্রেস ক্লাব ছেড়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছে ভুক্তভোগীরা। আর এ সকল বিষয়গুলো যেন আইনশৃঙ্খলার ভাঙনের জ্বলন্ত উদাহরণ
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এখন ক্রমেই রূপ নিচ্ছে ভয়ের জনপদে।
বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় পরিচয় আর দুর্বল আইনশৃঙ্খলা ব্যবস্থার সুযোগে এখানে অপহরণ, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
তবে উদ্বেগজনক উদাহরণ হিসেবে সামনে এসেছে নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকার জমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলুর অভিযোগ।
দেলুর মত এমন অনেকে স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে একজন ভুক্তভোগী যখন নিজের এলাকায় দাঁড়িয়ে কথা বলার সাহস পান না, তখন তাকে বাধ্য হয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ গিয়ে সংবাদ সম্মেলন করতে হয় এটি শুধু একটি ব্যক্তিগত অভিযোগ নয়, বরং পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তাকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে আটকে রাখে এবং পরবর্তীতে নগদ অর্থ ও চেক আদায় করে। তার ভাষ্যমতে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক জুয়েল আরমান। তবে শুধু জুয়েল আরমানই নন তার মত এমন অনেক নেতাই স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাবে পুরো ফতুল্লা থানা এলাকাজুড়ে চালিয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্যে।
অভিযোগ অনুযায়ী, গত ২০ মে রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে তাকে তুলে নিয়ে প্রথমে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়।
পরে অন্যত্র নিয়ে গিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি আট লাখ টাকা দিতে বাধ্য হন যার মধ্যে নগদ তিন লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার একটি চেক ছিল।
এই ঘটনা আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন জানা যায়, ভুক্তভোগী এর আগেও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি শেষ পর্যন্ত রাজধানীতে গিয়ে সংবাদ সম্মেলনের পথ বেছে নেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচারের পথ কতটা সংকুচিত হয়ে পড়েছে।
অন্যদিকে, অভিযুক্ত জুয়েল আরমান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি একটি জমি লেনদেনসংক্রান্ত বিরোধ।
তার বক্তব্য অনুযায়ী, দেলোয়ার হোসেন পূর্বে জমির বায়না হিসেবে অর্থ দিয়েছিলেন, যার একটি চেক পরবর্তীতে ডিজঅনার হয়। সেই বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে মিথ্যা অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
তবে এখানে প্রশ্ন থেকে যায় যদি এটি শুধুই বাণিজ্যিক বিরোধ হয়ে থাকে, তাহলে কেন একজন ব্যক্তি নিজ এলাকায় বিচার না পেয়ে রাজধানীতে গিয়ে অভিযোগ তুলবেন ? কেন তিনি স্থানীয় থানায় গিয়ে নিরাপদ বোধ করেননি ?
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধের বিস্তার এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে সাধারণ মানুষ দিন দিন আস্থা হারাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।
বি:দ্র: দুই বছরেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া কৃষকদলের আহবায়ক জুয়েল আরমানের যাবতীয় তথ্য জানতে চোখ রাখুন জাগো নারায়ণগঞ্জ২৪.কমে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!