নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কেউ লুটপাট -ভাংচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – কামাল বেপারী

কেউ লুটপাট -ভাংচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – কামাল বেপারী

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ লুটপাট ভাঙচুর করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার উচ্চারণ করেছেন কাশিপুর ইউনিয়ন বিএনপি ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ কামাল বেপারী।
তিনি সাংবাদিকদের বলেন, কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেউ বিএনপি নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপকর্ম, লুটপাট, ভাঙচুর অগ্নিসংযোগ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ ই আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ও আমার নেতাকর্মীদের বাড়ি,ব্যবসা-বাণিজ্য দখল,লুটপাট, ভাংচুর ও মোটা অংকের টাকা চাঁদা আদায় করেছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল ও তার ছেলে সাজন নিজে উপস্থিত থেকে আমার ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া, বাড়ি ঘর ভাংচুর লুটপাট করেছে। এমনকি এলাকায় যেন না থাকতে পারে সে ব্যবস্থা করেছিল। গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কতিপয় দুর্বৃত্তরা বিএনপি’র নাম ব্যবহার করে কিছু অঘটন ঘটিয়েছে। এর সাথে বিএনপি কেউ জড়িত নয়। যারা এ কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।
কামাল বেপারী আরো বলেন, শুধু আমার নয় আমার নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর লুটপাট ও দখল করে নিয়েছিল।
আমার নেতা তারেক জিয়া,জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন ভাইয়ের নির্দেশ কোন ধরনের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ভাংচুর করা যাবে না। আওয়ামী লীগ নেতা সাইদুর আমার নিকট ২০ লাখ টাকা চাঁদা নিয়েছিল।তারপরও কিছু বলি নাই।
আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমরা যদি তাই করি তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোন তফাৎ থাকবেনা। যারা করছে এরা আওয়ামী লীগের দুর্বৃত্ত।
এরা বিএনপি’র সুনাম সম্পূর্ণ করতে উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে সচেতন থাকতে তিনি ৩ নং ওয়ার্ড বাসিকে আহ্বান জানান।
বিএনপি নেতা কামাল বেপারী আরো বলেন, আমার ওয়ার্ডে কোন ধরনের অঘটন ঘটিয়ে কেউ পার পাবেনা। আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছেলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ ফজলু,মোঃ রাজা মিয়া,আবুল হোসেন,মনির হোসেন,আব্দুস সালাম প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!