নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
গলাচিপার শীর্ষ সন্ত্রাসী ফারুক মাল বাহিনীর আতংকে অতিষ্ঠ এলাকাবাসী!

গলাচিপার শীর্ষ সন্ত্রাসী ফারুক মাল বাহিনীর আতংকে অতিষ্ঠ এলাকাবাসী!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার গলাচিপা এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ফারুক মাল বাহিনীর আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ফারুক মাল নিজেকে কৃষক দল নেতা পরিচয় দিলেও তার কোন পদবী নেই বলে জানিয়েছেন এলাকাবাসী।
একটি সূত্র হতে জানা যায়, গলাচিপা এলাকার আওয়াল চেয়ারম্যান বাড়ি মসজিদ সংলগ্ন মৃত আবদুল কাদেরের পুত্র ফারুক মাল তার নিজের আধিপত্যকে বিস্তার করার লক্ষ্যে একটি সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বাহিনী করে তুলেছে।
গতকাল ৬ জানুয়ারী মঙ্গলবার ফতুল্লা মডেল থানা পুলিশ ফারুক মালের আস্তানা হতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনার সুত্র ধরে মঙ্গলবার  রাত ৯টা ২০ মিনিট হতে রাত ৯:৪২ মিনিট পর্যন্ত ২৭ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের এক নজির স্থাপন করেছে ফারুক মাল বাহিনী।আতংকিত হয়ে পড়েছিল এলাকার নারী- পুরুষ সহ কোমলমতি শিশুরা।
বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিকচ্ছুকএলাকাবাসী জানান, কৃষক দলের নেতা পরিচয় দিলেও ফারুক মালের কোন পদবী নেই।
গত ২০২৪ সালের ৫ই আগস্ট এর আগে আওয়ামী লীগের  দোসর হিসেবে থাকলেও  ৫ আগস্টের পরনিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছে।
এ বাহিনীর অন্যতম সদস্য হচ্ছে ফারুক মালের ভাগিনা  আবুল কাশেমের পুত্র ভুট্টা মাসুদ, অন্যতম সহযোগী ছাত্রদল নামধারী নেতা বাবু অনিক, জাহিদ,বাবুলের পুত্র খাজা রনি এরা এলাকায় কিশোর গ্যাং নেতৃত্ব দেওয়া সহ মাদক ব্যবসা,সন্ত্রাসী  কার্যকলাপের সাথে জড়িত।
ফারুক মালের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসী মাদক বিক্রেতা গলাচিপার কুড়িপাড়া, বাড়ৈভোগ,লিচুবাগান, ২ নং রেলগেট সংলগ্ন মনির হোটেল, নন্দীপাড়া, বোয়ালিয়া খাল, দেওভোগ,শেরে বাংলা রোড,মাসদাইর বাজার সহ ১০টি স্পটে মাদক বিক্রি করে এবং এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছে।
ফারুক মাল বাহিনীর সহযোগী ফাইটার মনিরকে ফতুল্লা মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ আটক করলে একটি বিশেষ পেশার লোক ফারুক মালকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়।
এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।
ফারুক মাল ১৩ নং ওয়ার্ড নাসিকের সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের এক সময় অনুসারী ছিল।
এলাকাবাসী ফারুক মালের অপকর্মে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী খোরশেদকে জানালে ফারুক মালকে তার কাছে ভিড়তে নিষেধ করে দেয়ার পর থেকেই ফারুক মাল সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বাহিনী গড়ে তোলে।
এ বাহিনীর সদস্য প্রায় ৩০/৪০ জন।এদের কাছে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ৩ টি পিস্তল রয়েছে বলে এলাকায় প্রচারনা রয়েছে।
দেশীয় অস্ত্রের একটি অংশ ফতুল্লা মডেল থানা পুলিশ উদ্ধার ও ফাইটার মনিরকে আটক করতে সক্ষম হয়।
উক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের অবিলম্বে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহনে রেব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!