নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ঘুমের থাইক্কা নাতিডারে ধইরা আনলো, আদালতপাড়ায় স্বজনদের আহাজারি!

ঘুমের থাইক্কা নাতিডারে ধইরা আনলো, আদালতপাড়ায় স্বজনদের আহাজারি!

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক:আমার একটা মাত্র নাতি।ঘুমের থাইক্কা আমার নাতিডারে ওরা তুইলা আনলো।আমার নাতি তো ছাত্র না।কোন রাজনীতিও করে না।জোগালি কইরা আমারে খাওয়ায়।ওরে ধইরা আনলো কে পুলিশ!এমনই বিলাপ করে কান্না করতে দেখা যায় আদালতপাড়ায় গ্রেফতার আসামী আরিফের দাদীকে।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় পুলিশের করা নাশকতা মামলায় সোনারগাঁ ও বন্দর থানার বিভিন্ন গ্রেফতারকৃত আসামীদের স্বজনদের ২৮ জুলাই রবিবার দুপুরে দেখা যায় আদালতপাড়ায় আহাজারি।

সোনারগাঁ থানার নোয়াগা ইউনিয়নের জয়নাল মিয়ার ছেলে আরিফ(১৮)।পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী জোগালি।দাদী আর নাতি মিলেই আরিফের পরিবার।আরিফের আয়ের নির্ভর করে তাদের দুইজনের সংসার চলে।

আরিফের দাদী জনু বিবির ভাষ্যমতে,আরিফ কোন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না। সে কোন শিক্ষার্থীও না।দিন আনে দিন খায়।গত মঙ্গলবার ২৩ জুলাই রাতে ঘুমন্ত আরিফকে বাসা থেকে তুলে আনে পুলিশ।আজ কোর্টে প্রেরণ করা হয়েছে।একয়দিন সে তার নাতিকে একবারও দেখেনি।আন্দোলনের দিনেও আরিফ রাজমিস্ত্রির সাথে কাজ করেছে।সারাদিন কাজ করে শরীরটা ভালো না লাগায় ঘুমিয়ে পড়ে বাসায় এসে। ঘুমন্ত আরিফকে পুলিশ গিয়ে তুলে নিয়ে আসে।

আমি এখন খামু কি।আমার নাতি ছাড়া তো আর আমারে খাওয়ানোর কেউ নাই। আমার এতিম নাতিটারে কেন তোরা তুইলা আনলি রে।আমার নাতি তো তোগো কিছু করে নাই। কারো কোন ক্ষতিও করে নাই-এভাবেই বিলাপ করে আরিফের দাদী বলতে থাকেন।

এসময় নাশকতা মামলায় গ্রেফতার আরেক আসামীর মা আল্লাহর কাছে বিচার দিয়ে বলতে দেখা যায়।আল্লাহ তোগো বিচার করবো।তোগো বিচারের দিন আইসা পড়ছে।তোরা বিনা অপরাধে মানুষদের গ্রেফতার করতাসস।আমার পোলায় তো তোদের কিছু করে নাই।আল্লাহ তোগো বিচার করবো।খুনি হাসিনা আল্লাহ তোর বিচার করবো।এভাবে নিরাপরাধ মানুষদের এনে হয়রানি করতাস।আর কতদিন জুলুম করবি।জুলুমের শেষ সময় চলে আসছে।আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

এভাবে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে নাশকতা মামলায় গ্রেফতার করা আসামীদের আদালতপাড়ায় স্বজনদের বিলাপ দেখা যায়।আদালতপাড়ায় স্বজনদের আহাজারিতে ভারী হতে দেখা যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!