নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এখানকার মূল সমস্যা-কাসেমী

জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এখানকার মূল সমস্যা-কাসেমী

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ফতুল্লার ইসদাইর গাবতলী খানকা রোড এলাকায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ইমন পারভেজ ডেনীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মুনির হোসাইন কাসেমী।

মনির হোসাইন কাসেমী বলেন,বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতন আমাদের সকলের জানা। ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আগামী বাংলাদেশ নির্মাণে।

এখানে কোন উন্নয়ন হয়নি। জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এখানকার মূল সমস্যা। যদি কেউ সন্ত্রাসী করে থাকেন,চাঁদাবাজী করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নেন আর তা না হলে পার পাবেন না। সন্ত্রাস, চাঁদাবাজদের ছাট দেওয়া হবেনা।

তারেক রহমান চায়  মাদক, সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত দেশ গড়তে। যদি আপনারা ও চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী  নারায়নগঞ্জ ৪ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিবেন।

এখানেও ষড়যন্ত্র  রয়েছে। নারায়নগঞ্জ-৪ আসনে ধানের শীষ নাই তাহলে কেনো ব্যালট পেপারে ধানের শীষ রাখবেন। এতে কি বুজা যায়”ডাল মে কুচ কালা হ্যায়”। তাই বলছি ১২ তারিখ সিল মারবেন শুধুই খেজুর গাছে। খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে জয়ী হবে ধানের শীষ,জয়ী হবে  তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির  সভাপতি শহিদুল ইসলাম টিটু,সাধারন সম্পাদক এডঃ বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জমিয়ত ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,

নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পলাশ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম ইব্রাহিম, তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ওলামা দলের সভাপতি জিলানী ফকির এবং গাবতলী সোসাইটির সাধারণ সম্পাদক লোকমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত  প্রার্থীর মনির হোসাইন কাসেমীর  পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!