নারায়ণগঞ্জ মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!
আড়াইহাজারে মাছের জালে উঠে এলো লুট হওয়া শর্টগান
রোটার‍্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা
হারিয়েছে
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
Next
Prev
প্রচ্ছদ
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!

জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অমতে বিয়ে করায় মেয়ের স্বামীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর ও পরে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ওরফে মনার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে মনা দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সুত্র: প্রেস নারায়ণগঞ্জ

গ্রেপ্তার দুই যুবক হলেন শাহরিয়ার সোহান শিমুল (২১) ও তার বড় ভাই মো. শফিকুল ইসলাম শুভ (২৮)। পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। এরমধ্যে শুভ’র বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও শিমুল শ্বশুরের আক্রোশের শিকার বলে দাবি করেছে এলাকাবাসী ও পরিবার।

শিমুলের স্ত্রী মুশফিকা হাসান নৈতী গণমাধ্যমকে বলেন, প্রায় চার মাস আগে পরিবারের অমত সত্ত্বেও তিনি পাশের এলাকার শাহরিয়ার সোহান শিমুলকে বিয়ে করে সংসার শুরু করেন। এরপর থেকেই তার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি।

নৈতীর অভিযোগ, গত শনিবার তার বাবা কামরুল হাসান মনা রাস্তায় একা পেয়ে শিমুলকে প্রথমে চোর আখ্যা দিয়ে মারধর করেন। পরে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করান। তিনি দাবি করেন, এর আগেও তার বাবা তাদের ক্ষতি করার হুমকি দিয়েছেন এবং সেই কল রেকর্ড তার কাছে রয়েছে।

নৈতী আরও বলেন, “আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ জোর করেনি। কিন্তু আমার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তারা আমাকে বাড়িতে নিয়ে নির্যাতনও করেছে। এখন আমার স্বামী ও তার ভাইকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, কামরুল হাসান মনা অভিযোগ অস্বীকার করে বলেন, “শিমুল আর তার ভাই ছাত্রলীগ করে। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এলাকার লোকজন ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখানে আমার কোনো ভূমিকা নেই। আর শিমুল আমার মেয়ের স্বামী নয়, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি।”

এদিকে, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “কে কী অভিযোগ করলো, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কাছে মনে হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কারণ আদালতে পাঠানোর পরও তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

উল্লেখ্য এর আগে, গত ২৭ মে কামরুল হাসান মনা তার মেয়েকে অপহরণের অভিযোগে শাহরিয়ার সোহান শিমুল, মো. শফিকুল ইসলাম শুভসহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। সেই মামলায় জামিন নিয়ে আসার পর ভালভাবেই চলছিলো তাদের দিনকাল।

তবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত শাহরিয়ার সোহান শিমুল, মো. শফিকুল ইসলাম শুভকে পুনরায় গ্রেফতার করাতে কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ওরফে মনাকে এরুপ হীন্যমনা কাজে সহযোগিতা করেছেন তারই ঘনিষ্ট বন্ধু বিশেষ একজন ব্যক্তি বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!