নারায়ণগঞ্জ বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!

ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া বহুল বিতর্কিত আজমেরী ওসমানের ক্যাডারদের সাম্প্রতিকঝটিকা মিছিলেরঅর্থের উৎস নিয়ে রাজনৈতিক পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক মেম্বার জাকারিয়া ওরফে জাকিরের সাথে এখনো আজমেরী ওসমানের গোপন যোগাযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাসে মাসে মোটা অঙ্কের মাসোয়ারা দেওয়া জাকির মেম্বারই এখন ওসমানদের ইশারায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলগুলোতে নেপথ্যে থেকে অর্থ জোগান দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ বছরের স্বৈরাচারী আমলে ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন এই জাকির মেম্বার। ঝুট সেক্টর একচেটিয়া কবজায় রেখে তিনি নামেবেনামে অঢেল ধনসম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, টাকার গরমে ক্ষমতার দাপট বজায় রাখতে তৎকালীন সময়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদটি বাগিয়ে নিতে তাকে ১০ লক্ষ টাকা ঢালতে হয়েছিল বলেও জোর গুঞ্জন রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমান আজমেরী ওসমানের সরাসরি ছত্রচ্ছায়ায় রাতারাতি কোটিপতি বনে যাওয়া জাকির মেম্বারের পক্ষে এখনো ওসমানদের পারিবারিক বলয় এবং তাদের আদেশের বাইরে চলা কোনোভাবেই সম্ভব নয়।

সম্প্রতি নারায়ণগঞ্জের একাধিক স্থানে আজমেরী ওসমানের অনুসারীরা হঠাৎ করে যে ঝটিকা মিছিলগুলো করেছে, তার পেছনে দেশে সুবিধাজনক অবস্থানে থাকা আওয়ামী লীগ নেতাদের বিশাল ফাণ্ডিং রয়েছে। আর এই ফাণ্ডিং বা অর্থ জোগানের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন ক্যাশিয়ার জাকির মেম্বার।

সচেতন মহলের মতে, বিগত আমলে জাকিরের মতো যারা সুবিধাভোগী টাকার মালিক হয়েছেন, তারা এখন নিজেদের পিঠ বাঁচাতে এবং দলকে গোপনে সংগঠিত করতে এই ধরনের চোরাগোপ্তা সুযোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে জাকির মেম্বার সম্পূর্ণ ভোল পাল্টে দাবি করেন, তিনি এখন আর কোনো রাজনীতিতে যুক্ত নন এবং রাজনীতি ছেড়ে দিয়েছেন। ওনার দাবি, “আমি যে কমিটিতে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলাম, সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।তবে সেই কমিটি কবে এবং কখন ভাঙলোসাংবাদিকদের পক্ষ থেকে এমন সুনির্দিষ্ট প্রশ্ন করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

একই সাথে, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ব্যানারে যে সমস্ত মিছিল মিটিং হচ্ছে, সেখানে তিনি এখনো নিয়মিত অর্থায়ন করে যাচ্ছেনএমন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জাকির মেম্বার তা পুরোপুরি অস্বীকার করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের গোপন মিটিংগুলোতে ওনার উপস্থিতি বা যোগাযোগের বিষয়টিও তিনি অস্বীকার করে এড়িয়ে যান।

তবে স্থানীয় দলীয় রাজনৈতিক সূত্র বলছে ভিন্ন কথা। মুখে কমিটি ভাঙার দাবি কিংবা অস্বীকার করলেও খাতাকলমে দলীয় নথিতে এখন পর্যন্ত ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন তিনি।

ক্ষমতা হারিয়েও ওসমানদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জাকির মেম্বারের এমন গোপন অর্থায়নের সন্দেহ এবং ওনার অসংলগ্ন বক্তব্য স্থানীয় সচেতন নাগরিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। প্রশাসনের উচিত এই সমস্ত মাসোয়ারা দাতা অর্থ জোগানদারদের ব্যাংক হিসাব এবং বর্তমান কার্যক্রম কঠোর নজরদারিতে আনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!