সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ থাকা মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। নিহত মোক্তার হোসেন […]
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, […]
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির ভুঁইয়ার ছেলে সবুজ […]
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

জাগো নারায়ণগঞ্জ বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা ২৩-৬-২৬ ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির […]
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সকাল ১১টায় আরপাঙ্গাশিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক ও ভূমি মালিক অংশগ্রহণ করেন। উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, […]
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ আদালতের নির্দেশে দীর্ঘ ছয় বছর পর দখল মুক্ত হলো মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জমি। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজার প্রায় ০.৩৫ একর জমি আদালত কর্তৃক ডিগ্রিদারকে বুঝিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. […]
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপীসহ নারায়ণগঞ্জের পুলিশের নাশকতা বিরোধী অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাকটর। সোমবার ২২ জুন বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ কোতালেরবাগ এলাকা হতে জসিম কন্ট্রাকটরকে গ্রেফতার করে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২৪’র […]
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির

জাগো নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত হলো মতবিনিময় সভা। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পাশাপাশি নৈতিক […]
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার দলটির পক্ষ থেকে বড় আকারে ঝটিকা মিছিল বের করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সুত্র: সমকাল কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গোছানোর উদ্যোগ নিয়েছে দলটি। জেলা-উপজেলা কমিটিগুলোর পুনর্গঠন কার্যক্রম শুরু করা হয়েছে বলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। এ […]
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?

আওয়ামী লীগের বয়স ৭৭ বছর পুরো হলো এমন এক সময়, যখন দলটির রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ রয়েছে প্রায় দুই বছর ধরে। এমন সংকটে বিপর্যস্ত এই দলকে মাঝেমধ্যে সড়কে ঝটিকা মিছিল আর সামাজিক মাধ্যমে সক্রিয়তা– মোটামুটি এভাবেই দেখা যাচ্ছে। তথ্যসুত্রঃ বিবিসি বাংলা বারবার ফেরত আসার কথা বললেও ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পর থেকে […]
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রেফতার ১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ছয়টি ইউনিট টহল দিয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় জেলায় অভিযান […]
রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

সুজন মিয়া,জামালপুর প্রতিনিধি।। ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে তৌহিদী জনতার উদ্যোগে কালেমা খচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চরাঞ্চল তৌহিদী জনতার আয়োজনে ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ ডেফলা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]
বন্দরের হাফেজীবাগে ২০ বছরের পরিত্যক্ত পুকুর সংস্কার: কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের হাফেজীবাগ কবরস্থান রোড এলাকায় দীর্ঘ দুই দশক ধরে পরিত্যক্ত ও আবর্জনায় ভরাট থাকা একটি বিশাল পুকুর পরিষ্কার ও সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এই উদ্ধার কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিকেল ৪টার দিকে […]
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া বহুল বিতর্কিত আজমেরী ওসমানের ক্যাডারদের সাম্প্রতিক ‘ঝটিকা মিছিলের’ অর্থের উৎস নিয়ে রাজনৈতিক পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক মেম্বার জাকারিয়া ওরফে জাকিরের সাথে এখনো আজমেরী ওসমানের গোপন যোগাযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাসে মাসে মোটা অঙ্কের মাসোয়ারা দেওয়া জাকির মেম্বারই এখন […]
ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য অস্থিতিশীলতা ও […]
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি

মিরোস্লাভ ক্লোসার চাওয়া পূর্ণ করলেন লিওনেল মেসি। জার্মান কিংবদন্তির সর্বোচ্চ গোলের রেকর্ড নিজে করে নিয়ে। ক্লোসার চাওয়া ছিল, তার রেকর্ড যেন মেসিই ভাঙেন। আজ সেটাই করলেন মেসি। এবারের বিশ্বকাপ শুরুর আগে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ক্লোসা। তবে এখন আর তিনি নেই। অস্ট্রিয়ার বিপক্ষে আজ দুর্দান্ত এক গোল করে তার রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। […]
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র্যাব–১১’র মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল বন্দর থানাধীন লাঙ্গলবন্দ চাচা ভাতিজা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মাগুরা সদর উপজেলার গাং নালিয়া পূর্বপাড়া এলাকার […]
আড়াইহাজারে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার বাসিন্দা মাঈদুল ইসলামের দেড় বছরের শিশু কন্যা মারজিয়া আক্তার […]
বন্দরের ওসমানীয় দালাল চাঁন মিয়া গ্রেফতার

বন্দর ঘাট এলাকায় জাতীয় পার্টি নেতা চাঁন মিয়া আটক: হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে দাবি পুলিশের স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় অভিযান চালিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতা চাঁন মিয়াকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত […]
