নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
তালাকের নামে স্ত্রীর সাথে স্বামীর প্রতারনার অভিযোগ!

তালাকের নামে স্ত্রীর সাথে স্বামীর প্রতারনার অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাকের নামে স্ত্রীর সাথে প্রতারনা অভিযোগ উঠেছে শাহাদাত হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার রাজারবাগ এলাকায়।
জানা যায় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বন্দর ঘাট কাজী অফিস নারায়ণগঞ্জের বই নং ০৩/২০১৯ পৃষ্ঠা নং ৯২ ক্রমিক নং ৩৮/২০২০ কাবির মূলে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে ইসলামের শরীয়ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার সুলতান উদ্দিন এর ছেলে শাহাদাত হোসেনের সাথে টাঙ্গাইল জেলার জোয়াইন গ্রামের আব্দুল বাছেদ এর কন্যা লাকি আক্তারের সাথে বিবাহ হয়।
বিবাহর পর তাদের সংসার জীবনে একটি পুত্র সন্তান জন্ম হয়। যার নাম রাখা হয়েছে আস- সাফওয়ান হোসাইন (লাবন)। বিবাহের আট মাসের মাথায় স্বামী শাহাদাত হোসেন বিভিন্ন সময় স্ত্রী লাকি আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এক পর্যায়ে স্বামী প্রতারণা করে তালাকের একটি অঙ্গীকারনামা তৈরি করে স্ত্রীর কাছ থেকে সই নিয়ে স্ত্রীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়।
সেখানে সুচতুর শাহাদাত হোসেন তিনশত টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে উল্লেখ করেন যে,দেনমোহরের ২ লাখ টাকা ও সন্তানের ভরন-পোষনের জন্য দেড়লক্ষ টাকা অথ্যাৎ মোট সাড়ে তিনলক্ষ টাকা।
টাঙ্গাইল থেকে নারায়ণগঞ্জে এসে সাংবাদিকদের শাহাদাত হোসেনের তালাক দেয়া স্ত্রী লাকি আক্তার বলেন,তিনটি খালি ষ্ট্যাম্পে শাহাদাত হোসেন আমার কাছে স্বাক্ষর নিয়েছে এতটুকুই বলতে পারবো। কিন্তু ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে গিয়ে সকল কাগজপত্র বের করতে গিয়ে সেই তালাকের অঙ্গীকারনামা দলিলটি চোখের সামনে আসলে দেখতে পাই যে,আমার সাবেক স্বামী শাহাদাত হোসেন আমার সাথে প্রতারনা করেছেন। তিনি বলেন,আমি লেখাপড়া না জানা একজন মেয়ে যার কারনে সেখানে কি লিখে আমার কাছে দেয়া হয়েছে তা সর্ম্পকে অজ্ঞাত। কিন্তু সাদা ষ্ট্যাম্পগুলো বের করার পরই দেখতে পাই যে,শাহাদাত হোসেন নিজেকে দায়মুক্তির জন্য নিজের খেয়ালখুশি মত সবকিছু লিখে সেটা আমাকে দিয়েছে।
লাকি আক্তার জানান, ৪ বছরের ছেলেকে নিয়ে আমি বর্তমানে খুবই নাজুকভাবে দিনানিপাত করছে। আমি এখনও আমার গ্রামের বাড়িতে অবস্থান করছি এবং শাহাদাত হোসেনের মুঠোফোনে ( ০১৬৩১-০০০০@@) যোগাযোগ করা হলে সেটা অপরিচিত একব্যক্তি তা রিসিভ করেন এবং উক্ত নম্বরে তাকে ফোন দিতেও বারন করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!