নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জের ৫ আসনে ৪০টি মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬

নারায়ণগঞ্জের ৫ আসনে ৪০টি মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা ৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩৭টি বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় অসম্পূর্ণ তথ্য, ঋণখেলাপি ও বকেয়া বিলের কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বকেয়া বিল ও আয়কর রিটার্ন দাখিল না করায় তিনজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির এসব তথ্য জানান। তিনি আরও জানান, শনিবার বিকেলে স্থগিত প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির জানান, মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে নারায়ণগঞ্জ–১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ দুলালের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় এবং মনিরুজ্জামান চন্দন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)-এর হলফনামায় স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু (বিএনপি), আনোয়ার হোসেন মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. ইমদাদুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রেহান আফজাল (বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব), ওয়াসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ) এবং আব্দুল কাইয়ুম শিকদার (বাংলাদেশ খেলাফত মজলিস)।

নারায়ণগঞ্জ–২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ জনের স্থগিত এবং ৪ জনের বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে আবু হানিফ হৃদয় (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) ঋণখেলাপি হওয়ায়, মিনহাজুর রহমান (স্বতন্ত্র) ও আব্দুল আউয়াল (স্বতন্ত্র)-এর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় এবং ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহর হলফনামার তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া আয়কর বকেয়া থাকায় মো. ইলিয়াস মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আতাউর রহমান খান আঙ্গুর (স্বতন্ত্র) এবং মো. হাফিজুল ইসলাম (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)-এর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন নজরুল ইসলাম আজাদ (বিএনপি), আবুল কালাম (বাংলাদেশ খেলাফত মজলিস) ও কামরুল মিয়া (গণঅধিকার পরিষদ)।

নারায়ণগঞ্জ–৩ আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম (স্বতন্ত্র)-এর হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), গোলাম মসীহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওয়াহিদুর রহমান মিল্কী (গণঅধিকার পরিষদ), আতিকুর রহমান মুন্সী (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মুহা. শাহাজান (বাংলাদেশ খেলাফত মজলিস), আব্দুল করিম মুন্সী (জনতার দল), ইকবাল হোসেন ভূঁইয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আরিফুল ইসলাম (আমার বাংলাদেশ পার্টি), মুহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র) এবং অঞ্জন দাশ (গণসংহতি আন্দোলন)।

নারায়ণগঞ্জ–৪ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ হলফনামার কারণে আরিফ ভূঁইয়া (গণঅধিকার পরিষদ) ও ইকবাল হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় ফাতেমা মনির (স্বতন্ত্র), তিতাস গ্যাসের বিল বকেয়া থাকায় ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি) এবং মো. সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি)-এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন— শাহা আলম (স্বতন্ত্র), মো. ইলিয়াস আহাম্মেদ (বাংলাদেশ খেলাফত মজলিস), সেলিম মাহমুদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), আনোয়ার হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস), ইসমাঈল হোসেন কাউছার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল্লাহ আল আমিন (এনসিপি), মনির হোসাইন কাশেমী (জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ), মুহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), সুলায়মান দেওয়ান (বাংলাদেশ জাসদ), মোহাম্মদ আলী (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।

নারায়ণগঞ্জ–৫ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মাকসুদ হোসেন (স্বতন্ত্র) হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায়, দলীয় মনোনয়ন না থাকায় আবু জাফর আহমদ বাবুল (বিএনপি) এবং হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় নাহিদ হোসেন (গণঅধিকার পরিষদ)-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— আবুল কালাম (বিএনপি), এবিএম সিরাজুল ইসলাম মামুন (বাংলাদেশ খেলাফত মজলিস), আবু নাঈম খান বিপ্লব (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মাওলানা মাসুম বিল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ এম আমজাদ হোসেন মোল্লা (মুক্তিজোট), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মন্টু চন্দ্র ঘোষ (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), তরিকুল ইসলাম (গণসংহতি আন্দোলন) এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান (বিএনপি)।

ডিসি রায়হান কবির আরও জানান, “প্রার্থীদের উপস্থিতিতেই মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সিদ্ধান্ত জানানো হবে। কারও মনোনয়নপত্র বাতিল হলে তার কারণও প্রকাশ্যে জানানো হবে।” তিনি বলেন, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন এবং আপিলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগও রয়েছে।

আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির পর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়ে ৫৭টি। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!