নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে পৌনে ৬ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

নারায়ণগঞ্জে পৌনে ৬ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

আগামী রবিবার থেকে নারায়ণগঞ্জে টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে ১৮ দিনব্যাপী “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫”। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন বিদ্যালয়-বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে (আউটরিচ ইপিআই কেন্দ্রে) টিকা প্রদান করা হবে। যেসব শিশু কোনো কারণে বাদ যাবে, তারা উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

জেলার ৫টি উপজেলা (সিটি করপোরেশন এলাকা ছাড়া) এই ক্যাম্পেইনের আওতায় থাকবে।

সিভিল সার্জন জানান, জেলার মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ৪ লাখ ৮৫৮ জন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর

শিক্ষার্থী এবং ১ লাখ ৮৬ হাজার ৭০৭ জন বিদ্যালয়-বহির্ভূত শিশু। পুরো জেলায় ২,১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,০৫৬টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ২ জন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি টিকাদান কেন্দ্রে ১ জন টিকাদান কর্মী ও ২ জন স্বেচ্ছাসেবকসহ ৩ জনের দল কাজ করবেন।

এরআগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্ততি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছিলো গত ৯ সেপ্টেম্বর সিভিল সার্জন কার্যালয়ে।

সভায় জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মাইকিং, প্রচারপত্র বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ক্যাম্পেইন সফল করতে জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে প্রচারণা চলছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে একাধিক সমন্বয়

সভা সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সব ইমামদের জুমার খুতবার আগে জনগণকে টিকা বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পর্যায়েও টেলিভিশন, সংবাদপত্র, মোবাইল মেসেজ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে।

গত ৮ অক্টোবর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ওলামা মাশায়েখ ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক।

ক্যাম্পেইন চলাকালে জরুরি চিকিৎসা সহায়তার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ

মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে শিশুরা এ রোগ থেকে নিরাপদ থাকবে। আমরা আশা করি, সবার

সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলাকে শতভাগ টিকা কাভারেজের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. শিউলি আক্তার, ডা. আফরোজা আক্তার পলি, ডা. জাহানারা আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক। প্রেজেন্টেশন

উপস্থাপন করেন ডা. খোরশেদুল ইসলাম খান। সঞ্চালনা করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!