নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক: ডিসি

নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক: ডিসি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতোমধ্যেই হাসপাতালে কিট সরবরাহ করা হয়েছে। তবে কিট দিয়ে একাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সবার সচেতনতা নিজের দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখা জরুরি।

তিনি আরও জানান, এমআরটি লাইন নিয়ে নতুনভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন পরিকল্পনায় মেট্রোরেল নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত থাকবে এবং আগামী সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষ পুনরায় উপস্থাপন করবে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা সংযোগ সড়কের লাইট চুরি নিয়ে জেলা প্রশাসক বলেন, “লিংক রোডে অবস্থিত লাইট চুরি হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন বিষয়ে গুরুত্ব দিক এবং রাস্তাটিকে আন্তর্জাতিক মানের রাস্তায় রূপান্তরিত করা হোক।

কালীপূজা উৎসবকে কেন্দ্র করে তিনি বলেন, “সবাই আমাদের স্বাভাবিক অবস্থানে থাকুন। উৎসবকালীন শান্তি সহমর্মিতা বজায় রাখতে আপনারা সহযোগিতা করেছেন, যার জন্য কৃতজ্ঞ।

মাদক যানজট বিষয়ে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক। সচেতনতা না হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!