নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
পঞ্চবটী হতে রহমান গার্মেন্টস পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী!

পঞ্চবটী হতে রহমান গার্মেন্টস পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
পঞ্চবটী থেকে চাষাড়া দুরত্ব মাত্র দুই কিলোমিটার। তবে পঞ্চবটী টু মুক্তারপুরের দ্বিতল সড়ক বা উড়াল সেতু নির্মানে ধীরগতির কাজ যেন এ রুটে চলাচলকারী প্রতিটি যাত্রী সাধারনকে ভোগান্তির শেষ শিখড়ে পৌছে দিয়েছে। রহমান গার্মেন্টস থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত খানাখন্দে পরিপুর্ন এ সড়কে ঘন্টার পর ঘন্টা লেগে থাকা যানজট যেন যাত্রীদের নিয়তির খাতায় লিখে রেখেছে সড়ক ও জনপথের সুবিধাবাদী কর্মকর্তারা।
সরেজমিনে দেখা যায়, ভোগান্তি কাকে বলে কত প্রকার ও কি কি তা যেন এরুটে একবার প্রবেশ করলেই বুঝা যায়। রহমান গার্মেন্টস থেকে শুরু করে পঞ্চবটী মোড় পর্যন্ত রাস্তার উভয়পাশে খানাখন্দের কারনে এরুটে চলাচলকারী ছোটবড় প্রতিটি গাড়ীর চাকা ছোটবড় গর্তে পড়ে তাদের ক্ষতির পাশাপাশি যাত্রী সাধারন ক্ষতির পরিমানই অনেক বেশী হচ্ছে।
ছোটবড় গর্তের কারনে আর এ রুটে চলাচলকারী ইজিবাইক আর মিশুকের চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে যাত্রী সাধারন। পঞ্চবটী থেকে রহমান গার্মেন্টস পর্যন্ত দুরত্ব মাত্র ২শত মিটার। আর দুইশত মিটার ভাঙ্গা কিংবা গর্তের কারনে পঞ্চবটী থেকে চাষাড়া ভাড়া ২ থেকে তিনগুন পর্যন্ত গুনতে হচ্ছে যাত্রীদের। অথ্যাৎ ১০ টাকার ভাড়া ২০ থেকে ৩০ টাকাও আদায় করছে ইজিবাইক ও মিশক চালকরা। অযুহাত শুধুমাত্র ২০০ মিটার ভাঙ্গা সড়ক।
এ রুটে নিয়মিত যাতায়াতকারী একাধিক যাত্রী জানান,মাত্র সামান্য রাস্তা ভাঙ্গার জন্য ইজিবাইক ও মিশুক চালকরা আমাদের যাত্রীদেরকে শতভাগ জিম্মি করে রেখেছেন। শুধু ভাঙ্গা কিংবা গর্তের কারনেই নয়, রোদ-বৃষ্টি কিংবা যানজট এগুলো মানেই যেন ইজিবাইক ও মিশুক চালকদের জন্য চাঁদ রাতের উৎসব।
অনেক যাত্রী জানান,ভাঙ্গা-চুড়া কিংবা গর্ত ছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত এরুটে যানজটের মহানায়ক হিসেবে ভুমিকা রাখছে ইজিবাইক ও মিশুকগুলো। বৃষ্টির পানিতে রাস্তার উভয় পাশ তলিয়ে থাকলে সাধারন মানুষের হেটে চলার রাস্তা টুকুও দখলে নিয়ে যায় এ ব্যাটারীচালিত গাড়ির চালকরা। তারা আরও বলেন,সড়ক ও জনপথের দ্বায়িত্বে থাকা এ রুটটি যেন তারা দেখেও না দেখার ভান করছেন সবসময়। গত বছর বৃষ্টির মৌসুমে একবার এ দুইশত মিটার রাস্তার গর্তগুলো ইট দিয়ে জোড়াতালি দিলেও চলতি বছওে এ ভাঙ্গাচুড়া রাস্তায় একটি ইটও বসায়নি তারা। যার ফলে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গর্তে পড়ে ছোট-বড় গাড়ির চাকাগুলো পড়ে গাড়ি উল্টে পড়ে যাত্রী সাধারনরা হাত-পাসহ দেহের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হচ্ছেন।
অনেকে হাত-পা ভেঙ্গে হাসপাতাল কিংবা বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন চলাচলে অনুপযোগী হয়ে পড়া এ রুটে। প্রতিদিনই একাধিক ছোট-বড় গাড়ি দূর্ঘটনার শিকার হচ্ছে।
পঞ্চবটী হতে রহমান গার্মেন্টস পর্যন্ত খানাখন্দে পরিপুর্ন এ রুটটি দ্রুত সংস্কারের দাবী জানান চলাচলকারী যাত্রী সাধারন ও গাড়ির চালক ও মালিকরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!