নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
পাগলার নন্দলালপুরে আমানউল্লাহ গং কর্তৃক তোফাজ্জল হোসেনের জমি দখলের অপচেষ্টা! 

পাগলার নন্দলালপুরে আমানউল্লাহ গং কর্তৃক তোফাজ্জল হোসেনের জমি দখলের অপচেষ্টা! 

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের মালিকানাধীন জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে আমানউল্লাহ গং।এ ব্যাপারে বাড়ির কেয়ারটেকার মোশারফ মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেন, আমি মোঃ মোশারফ মিয়া, পিতা মৃতঃ চাঁন মিয়া মুন্সী, সাং- নন্দলালপুর উত্তর মহল্লা, পোঃ কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ আপনার কার্যালয়ে হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তির খরিদাসূত্রে মালিক ১) মোঃ নাছির ওয়াহিদ ২) মোঃ তোফাজ্জল হোসেন ৩) মোঃ আক্তার হোসেন, ৪) মোঃ শাহাদাত হোসেন লিটন ৫) মোঃ সালাউদ্দিন খোকা ৬) মোঃ নজরুল ইসলাম পান্না, সর্ব পিতা মৃতঃ তাওলাদ হোসেন, সাং- নন্দলালপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ মালিক হইয়া তথায় বাউন্ডারী দিয়া ৮টি একচালা রুম নির্মাণ করিয়া সামনের রাস্তার অংশে গেইট লাগাইয়া উপরোক্ত নাছির ওয়াহিদ গং হইতে আমি এজাহারকারী তফছিল বর্ণিত সম্পত্তির কেয়ারটেকার হিসেবে সম্পত্তির রক্ষনাবেক্ষন সহ ভাড়া উত্তোলনের যাবতীয় কাজ করিয়া আসিতে।
নিম্ন লিখিত আসামীগণ সহ তাহাদের ভাড়া করা অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী প্রায় সময়ই আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করিয়া আসিতে থাকে।
নচেৎ আমাকে জানে মারিয়া ঘর দরজা ভাঙ্গিয়া তপছিল বর্ণিত সম্পত্তি হইতে বেদখল করিবে মর্মে হুমকি দিয়া আসিতে থাকাবস্থায়  ০৭/০১/২০২৬ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় আসামী ১) আমানউল্লাহ ২) জামান শেখ,  ৩) নাঈম মিয়া, ৪) মোহাম্মদ আলী সর্ব পিতা- মৃত রহমান হাওলাদার সহ আরো ১০/১৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়া আসিয়া তপছিল বর্ণিত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করিয়া ১-৪নং আসামী সহ অজ্ঞাতনামা লোকেরা আমার কাছ হইতে ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে আমাকে হত্যা করিয়া ঘর দরজা ভাঙ্গিয়া বেদখল করিবে মর্মে হুমকি প্রদান করে।
আমি আসামীগণকে চাঁদা দিতে অস্বীকার করায় ১-৪নং আসামী সহ অন্যান্য আসামীগণের সহযোগিতায় আমাকে হত্যার উদ্দেশ্যে ১নং আসামী স্বজোরে কাঠের ডাসা দিয়া মাথায় আঘাত করিলে আমি মারাত্মক জখম প্রাপ্ত হই এবং অন্যান্য আসামীগণ এলোপাতারী ভাবে আমাকে কিল, ঘুষি লাথি মারিয়া মারাত্মক নীলাফুলা জখম করিয়া তপছিল বর্ণিত সম্পত্তির সামনের গেইটের ওয়াল ভাঙ্গিয়া গেইট খুলিয়া নিয়া যায়।
পরবর্তীতে ১-৪নং আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণের সহযোগিতায় তপছিল বর্ণিত সম্পত্তিতে ঢুকিয়া তফসিল বর্ণিত সম্পত্তির ৮টি ঘরের টিন খুলিয়া ঘরের ১০টি জানালার গ্রিল খুলিয়া নিয়া যায়। যাহার আনুমানিক মূল্য ৫,০০,০০০/- টাকা ও ঘরের ভাড়াটিয়াদের ৫টি আলমারি সহ সমস্ত আসবাবপত্র লুট করিয়া নিয়া যায়। আমি দ্রুত গতিতে আমার মালিকগণকে অর্থাৎ তপছিল বর্ণিত সম্পত্তির মালিকগণকে জানাইলে ও ডাক চিৎকার করিলে আশে পাশের লোকজন চলিয়া আসিলে অত্র আসামীগণ এই মর্মে হুমকি প্রদান করে যে, তাহাদের দাবীকৃত ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা না দিলে তফছিল বর্ণিত সম্পত্তিতে আমি সহ আমার মালিকগণ ও ভাড়াটিয়াগণ তপছিল বর্ণিত সম্পত্তিতে বসবাস করিতে পারিবে না।
যে কোন সময় অত্র আসামীগণ আমাকে সহ আমার মালিকগণ কে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। উক্ত অবস্থায় উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!