ষ্টাফ রিপোর্টার:
পল্লী মঙ্গল কর্মসূচী ( পিএমকে)’র উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ‘ও কাশিপুর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদ হাসান, জোনাল আইটি অফিসার- শামীম হোসেন ও অ্যাকাউন্টস অফিসার সাদ্দাম হোসেন।
৮ এপ্রিল বুধবার দিন ব্যাপী চক্ষু, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সুহাইরা বিনতে ইসলাম, ডাঃ শাহ মোহাম্মদ আবু সুফিয়ান,ডাঃ জাবেদ আহমেদ, ডাঃ সুজন কুমার,ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ আহসান উল্লাহ। সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মুহিব সরকার, ইসতিয়াক আহমেদ রোমান, জিম সাগর, ইসমাঈল হোসেন ও অফিস সহকারী রায়হান।
বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থা প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন উপ-প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি, এ সময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান জানান, পিএমকে’র সকল শাখায় মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা পত্র ,মূল্যবান ঔষধ এবং চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হয়।
দিনব্যাপী ৬০০ থেকে ৭০০ রোগীদের সেবা প্রদান করা হয়।




