নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
পিজা শামীমপুত্র জুবায়েরের দূর্ণীতি : চালু হলো পাসপোর্ট অফিস

পিজা শামীমপুত্র জুবায়েরের দূর্ণীতি : চালু হলো পাসপোর্ট অফিস

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পুড়িয়ে দেয়ার ১০ মাস পর নানা প্রতিবন্ধকতা শেষে ফের নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হলো পুরোদমে। ২০২৪ সালের ১৮ জুলাই রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পর থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম ছিলো এতোদিন বন্ধ।

আজ রোববার (৪ মে) দীর্ঘ ১০ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হলো। গত ৩০ এপ্রিল  (বুধবার) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়।

আজ রোববার সকাল থেকে পূর্বের ন্যায় জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসে এসে আবেদনপত্র জমা, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারছেন পাসপোর্ট প্রত্যাশীরা।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোদমে চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরিচালক মো. জামাল হোসেন।

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের সংশিষ্ট নির্ভরশীল সূত্র জানায়, নারায়ণগঞ্জ এই পাসপোর্ট কার্যালয় আরো কয়েক মাস পূর্বে চালু করা যেতো। কিন্তু নগরীর কুখ্যাত আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের পুত্র নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (ই/এম) জুবায়ের বিন হায়দারের চরম দূর্ণীতির কারণে কয়েক মাস বিলম্বিত হয়েছে এই পাসপোর্ট অফিসের সংস্কার কাজ। বিগত সরকারের শাসনামলে ওসমান পরিবারের অন্যতম দোসর আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের পুত্র গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (ই/এম) জুবায়ের বিন হায়দার লুটপাটের মহোৎসব অব্যাহত রাখেন দীর্ঘ কয়েক বছর। ৫ আগষ্টের পর ওই একই ধারাবাহিকতায় মোটা অংকের কমিশন নিয়ে একজন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেয়ার জন্য দূর্ণীতির আশ্রয় নেন জুবায়ের বিন হায়দার। যার কারণে জুবায়ের বিন হায়দারের বিরুদ্ধে অভিযোগ জমা পরলে দ্রুত নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ থেকে প্রকৌশলী (ই/এম) জুবায়ের বিন হায়দারকে গণপূর্ত ই/এম বিভাগ ৯ ঢাকায় বদলী করা হয়।

বদলীর পরও এই পিজা শামীম পুত্র নির্বাহী প্রকৌশলী (ই/এম) জুবায়ের বিন হায়দার এখনো নানাভাবে নারায়ণগঞ্জের

গণপূর্ত থেকে লুটপাট চালাতে দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের শাসনামলের কয়েক বছর অনৈতিক সুবিধায় কোটি কোটি টাকার লুটপাট চালিয়ে আঙ্গুল ফুলে কলাগাছও বনে গেছেন এই পিজা শামীমপুত্র জুবায়ের ।

এই জুবায়ের বিন হায়দারের বিস্তারিত অপকর্মে ফিরিস্তি সংরক্ষিত রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে এক বেদনাদায়ক ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। শুধু তাই নয়, পুরো অফিস ভবনটিই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আগুন প্রায় পুরোটা দিন ধরে জ্বলতে থাকে।

 

সুত্র: নারায়ণগঞ্জ আপডেট নিউজ

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!