ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পাগলার নয়ামাটি মুসলিমপাড়া এলাকা হতে বাড়ির কাজের বুয়া সেজে ডাকাতি চক্রের তিন সদস্যকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.শামিম মিয়া সঙ্গীয় ফোর্স। সোমবার ২১ জুলাই রাত আনুমারিক তিনটায় চট্রগ্রামের ঈদগাহ মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বরগুনার বামনা এলাকার হারুন জমাদ্দারের স্ত্রী শাহনাজ @ কুলসুম, তার স্বামী হারুন জমাদ্দার এবং একই জেলার আলতাফ গাজীর ছেলে রেজাউল গাজী।
গত ২৪ জুন পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় নিজাম সাহেবের বাড়ির ২য়তলায় কাজের বুয়া হিসেবে কাজ করার ছলে ঐদিন রাত প্রায় ১১টায় পরিবারের সবাই চেতনানাশক ঔষধ খাইয়ে একটি আইপ্যাড,একটি এনড্রয়েট মোবাইল,১ভরি ৮ আনা ওজনের স্বর্নালংকার ও নগদ প্রায় সোয়া দুই লক্ষ টাকা নিয়ে যায় শাহনাজ @ কুলসুম ও তার স্বামীসহ অপরসঙ্গী। এদিকে পরবর্তীতে আসামীদের আবাসস্থলে গিয়ে সেটা তালাবদ্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে চট্রগামের অক্সিজেন মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং তাদে কাছ থেকে ডাকাতি করে নেয়া একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। মামলার ২নং আসামী হারুন জমাদ্দারের বিরুদ্ধে আরও একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি জানান,এরা মুলত একটি ডাকাতচক্র। বিভিন্ন সময়ে বাসাবাড়িতে কাজের বুয়া সেজে সুযোগ বুঝে বাড়িতে থাকা মানুষগুলোকে চেতনানাশক কিছু খাইয়ে সবকিছু ডাকাতি করে নেয়াটাই তাদের মুল পেশা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আরো তথ্যাদি জানার জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।




