ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- ফতুল্লা সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে এক লাখ টাকা এবং কাঠেরপুর এলাকার এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর বলেন, আমরা বায়ুদূষণের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণসাপেক্ষে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।




