নারায়ণগঞ্জ রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!

ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর ভাই স্বপন ও তপন, ভাতিজা মোল্লা রাজু এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি কুতুবপুরের অন্যতম দুই শীর্ষ মাদক বিক্রেতা আক্তার ওরফে কিলার আক্তার এবং মিথুনের সরবরাহকৃত মাদক দিয়েই নাকি তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
আর স্থানীয়দের দাবী,শহিদুল ইসলাম টিটু ক্ষমতাসীন দলের থানা কমিটির শীর্ষ পদে থাকায় আইন শৃঙ্খলা বাহিনী উপরোক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সাহস করছেনা।
জানা যায়,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু কুতুবপুরের দূর্ধর্ষ মাদকের ডিলার কিলার আকতারের মাধ্যমে প্রায় ৭৫ লাখ টাকা মুল্যের গাড়ি ও দামি আইফোন নিয়েছিলেন মর্মে ইতিপুর্বে স্থানীয় গনমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল।
এয়াড়াও তার স্ত্রী গয়না এবং ছেলেকে মোটর সাইকেল কিনে দেয়ারও সংবাদ রয়েছে এই মাদকের সম্রাট আকতারের টাকা দিয়ে। পাশাপাশি প্রতি সপ্তাহে কিলার আক্তার নাকি মোটা অংকের মাসোহারা দিয়ে যান টিটুকে ।
একাধিক সুত্র হতে জানা যায়,নারায়নগঞ্জ জেলার মধ্যে মাদকের ভয়াবহ স্পট হচ্ছে পাগলা,নয়ামাটি, দেলপাড়া। ইয়াবা, ফেন্সিডিল,গাঁজা, হেরোইন এমন কোন মাদক নেই যে পাওয়া যায়না।
জেলে পাড়ার মিঠু, নুরবাগের লুলা লিখনের কাছ থেকে প্রতি মাসে টিটুর ভাই তপন, স্বপন, ভাতিজা মোল্লা রাজু মাদক এনে মাদ্রাসায় বসে বিক্রি করে থাকে। এছাড়াও নাককাটা বাড়ি এলাকার অন্যতম মাদক বিক্রেতা পিংকির বাড়িতে মাদক ব্যবসা ও দেহ ব্যবসা করানোর অভিযোগ রয়েছে টিটুর ভাতিজা রাজুর বিরুদ্ধে।
কুতুবপুরের সব মাদক ব্যাবসার স্পট গুলো এখন টিটুর নিয়ন্ত্রণে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
টিটু এখন সরাসরি মাদক ব্যবসা না করলেও ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন থেকেই টিটু নিয়মিত ফেন্সিডিল আর হিরোইন বিক্রি করতো বলে জানা গেছে।
নাম প্রকাশ না করে এলাকাবাসী বলেন,এই কথা বিশ্বাস না হলে যারা ফেন্সিডিল খায় তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন টিটুর জড়িত থাকার বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,২৪’র ৫ আগষ্ট পরবর্তী পাগলা নয়ামাটির ঢালে অস্ত্র ব্যবসায়ী অপুর ভাগিনাকে ২টি ৬ এম.এম পিস্তল ও ৬টি রামদাসহ আটক করেছিল স্থানীয়রা। অন্ত্রসহ অপুর ভাগিনা আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ২টি ৬ এম.এম পিস্তলের একটি কিলার আক্তার ও অপরটি টিটুর ভাতিজা রাজু নিয়ে যায় বলে স্থানীয়সুত্রে জানা যায়।
স্থানীয়সুত্রে আরও জানা যায়, টিটুর ভাই স্বপন পাগলা এস.এম সুপার মার্কেটে রক্ষিত তার অফিসে বসেই নাকি মাদকসহ নানাবিধ অপকর্মের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়াও পাগলা তালতলা এলাকার যাবতীয় অপরাধকর্মগুলোর মহানায়ক হিসেবে এ স্বপনের নাম সকলের মুখে মুখে।
এ ব্যাপারে তপন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,এ অভিযোগ একেবারে মিথ্যা ও বানোয়াট। আমার পরিবারে মাদক বিক্রি তো দুরের কথা কেউ খায় এ রকম প্রমান দিতে পারলে আইন যে শাস্তি দিবে সেটা মাথা পেতে নিবো।
আমার বড় ভাই শহিদুল ইসলাম টিটু থানা বিএনপির সভাপতি আপনার কি মনে হয়, আমরা এ কাজ করতে পারি।একটি বিরোধী পক্ষ রয়েছে তারা চায়না কেউ উপরে উঠুক। জানিনা আপনে কার সাথে কথা বলেছেন। তবে আমি ও আমার ভাই এবং পরিবারের কেউ মাদক ব্যবসার সাথে জড়িত নই।
এ বিষয়ে অভিযুক্ত রাজু মোল্লা বলেন,মাদকের সাথে সংশ্লিষ্টলতার বিষয়ে তিনি বলেন,আমার পরিবারের কেউ মাদকের সাথে জড়িত নয়। কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। যাদের নিয়ে ইতিপুর্বে সংবাদ প্রকাশিত হয়েছিল তাদের কাউকেই চিনিনা। আমিও চাই যুবসমাজ রক্ষার জন্য মাদক বিক্রেতাদের কঠোর শাস্তি হউক। যদি কোন মাদক বিক্রেতা পুলিশ কর্তৃক আটক হয় এবং আমি কিংবা আমার পরিবারের কেউ ঘটনাস্থলে যায় কিংবা ফোন করে তাহলে যে শাস্তি দেবে সেটা মাথা পেতে নিবো। অস্ত্র সর্ম্পকে রাজু বলেন, আমিও সেটা শুনেছি। কিন্তু কোন অস্ত্র নেইনি। শুনেছি মুসলিমপাড়ার সেই ঘটনায় ঘটনাস্থলে আক্তার কাকা গিয়েছিল। অপু বর্তমানে নন্দলালপুর এলাকাতেই বসবাস করছেন এবং নতুন বাড়িও কিনেছে। অনেকে বলেছে অপু নাকি অস্ত্রের ব্যবসা করে এবং ওর ভাগিনা যেই পিস্তল দুটি দেখিয়েছে সেটা নাকি খেলনা পিস্তল। আমার কাছেও একমাস আগে সেই ভিডিওটি পাঠিয়েছে একজন।
এ ব্যাপারে জানতে শহিদুল ইসলাম টিটু মুঠোফোনে বলেন,আমি মাদকের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর ৪৬ টি প্রতিবাদ সভা করেছি। গতকালও একটি বিরাট মাদক বিরোধী সভায় বলেছি। আমার পরিবারের কেউ যদি থাকে তাদেরও ছাড় নেই। নির্বাচন এলে এগুলো বেশী করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ প্রমান দিতে পারবেনা। আমি ২ টি গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি যে কমিটি দিয়ে এসেছি তারাই কাজ করছে। আমি থানা কমিটির দায়িত্ব পালন করছি। আপনারা আসেন এবং দেখেন। অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!