নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনার সহযোগি বোরকা শামীম ও সেলিনা হায়াত আইভীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ আগষ্ট ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো.আরিফ,শিক্ষার্থী তন্ময়,অভিভাবক মো.রাজু,অভিভাবক গাজী মো.সেলিম আহমেদ, শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং অভিভাবক মোফাজ্জল হোসেন আনোয়ার।
এ সময় ছাত্র-জনতার পক্ষে মো.আরিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কুপোকাত হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন স্বৈরাচারিনী শেখ হাসিনা। তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে তিনি দূর্নীতি ও হত্যাকান্ড ছাড়া তেমন কিছুই উপহার দিতে পারেনি। তিনি বলেছিলেন যে,প্রতিটি ঘরে একজনকে চাকুরী দিবেন। কিন্তু সেটা না করে উল্টো প্রতিটি ঘরে একটি করে লাশ ও মামলা উপহার দিয়েছেন। আমরা স্বাধীন বাংলাদেশে এমন স্বৈরাচারীনি সরকার চাইনি। তিনি আরও বলেন,বিগত ১৫ বছরে এখানে যারা দখল দারিত্বের রাজনীতি করেছেন তারা সবাই আপনার আমার আশপাশেই রয়েছেন। তাদের ধরে আইনের হাতে সোপর্দ করুন।
এ সময় অপর বক্তা বলেন,দীর্ঘ ১৫ বছর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম খলিফা শাহনিজামের ছত্রছায়ায় নয়ামাটি লামাপাড়া এলাকার চিহিৃত ভুমিদস্যু ও মাদকের গডফাদার চুন্নু ও মিথুন বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়েছিলাম। শাহ নিজামের প্রেতাত্মা চুন্নু ও মিথুনরা এখনও পর্যন্ত বহাল তবিয়তে এলাকায় ঘুরছেন আর নিরীহ মানুষকে হুমকী প্রদান করছেন। তিনি আরও বলেন,৪ আগষ্ট শামীম ওসমান,তার ছেলে অয়ন ওসমান ও শাহ নিজামের পাশে থেকেই চুন্নু-মিথুনরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর বৃষ্টির ন্যায় গুলিবর্ষন করেন। আমরা চাই ঐ স্বৈরাচারী হাসিনা সরকারের সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।
অন্যান্য বক্তারা বলেন,এনসিসি মেয়র আইভী ছিলেন একজন নিরব ঘাতক। তিনি উন্নয়নের নামে নিজের আখের গোছাতে রাস্তা চওড়ার নামে সাধারন মানুষের জমিগুলো দখলে নিয়েছিলেন। এ জন্য তিনি কোন জমির মালিককে বিন্দুমাত্র টাকা দেয়নি। আমরা চাই সদ্য অপসারনকৃত মেয়র আইভীকেও গ্রেফতার করে আইনের আওতায় এনে তার যাবতীয় দূর্নীতিগুলো জনসম্মুখে উপস্থাপন করা হোক। তারা মানববন্ধন থেকে অনতিবিলম্বে চুন্নু-মিথুন-রানা মোল্লা-বিল্লালসহ তাদের সঙ্গীয়দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জোর দাবী জানান।
ব্যাপক উৎসাহ নিয়ে মানববন্ধনে কয়েক শতাধিক ছাত্র ও জনতা অংশগ্রহন করেন।
মানববন্ধন শুরু পুর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং পুলিশের গুলিতে আহত হয়ে সারাদেশে যারা চিকিৎসাধীন হয়ে হাসপাতালে রয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!