নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত

প্রকাশিতঃ

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ৪ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

এরআগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। একই দিন রাতে ভিকটিম গোলাম রহমান জিসান (২১) এর মাতা নুরুন্নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো, পূর্ব লামাপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মামুন (৩৫) ও কামাল (৩৭) এবং কুতুবপুর এলাকার মৃত সামাদের ছেলে সুবুজ (৪০) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

অভিযোগে নুরুন্নাহার উল্লেখ করেন, বিবাদীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিভিন্ন মানুষদের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীরা আমার বাড়ী সংলগ্ন রাস্তার উপর এসে প্রায় সময় মাদক ক্রয়-বিক্রয় করে। আমি গত ৭/৮ দিন পূর্বে উক্ত বিবাদীদের আমার বাড়ী সংলগ্ন মাদক ক্রয়-বিক্রয়ে বাধা নিষেধ করি এবং অন্যত্র চলিয়া যেতে বলি। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব বলে জানাই। তখন তারা আমার উপর ক্ষীপ্ত হয়ে আমার বড় ধরণের ক্ষতি করার হুমকি প্রদান করে। তারই জের ধরে গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে উক্ত বিবাদীরা সহ অজ্ঞাত ৮/১০ জন আমার বাড়ির সামনে এসে আমার ছোট ছেলে মো: গোলাম রহমান জিসানকে ফতুল্লা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় নিয়ে যায়। এসময় আমার ছেলে চিৎকার করিলে বিবাদী মামুনের হাতে থাকা সুইচ গিয়ার দ্বারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ঘাই মারলে উহা লক্ষ ভ্রষ্ট হয়ে বাম হাতে লাগলে আমার ছেলে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে আমার ছেলে দৌড় দিলে তারা আমার ছেলেকে রাস্তায় ফেলিয়া মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার ছেলের চিৎকারে স্থানীয় হানিফ ও লিটন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে মারধর করে নিলাফোলা জখম করে। এসময় পর্যাপ্ত লোকজনের উপস্থিতি টের পেয়ে বিবাদীরা আমাকেসহ আমার ছেলেদের জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পরবর্তীতে আমার ছেলেকে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুর নিয়ে যাই।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!