ষ্টাফ রিপোর্টার:
বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ফতুল্লা থানা ওলামাদল। শনিবার ৩০ মে বাদ যোহর মাসদাইর কবরস্থান সংলগ্ন ফতুল্লা থানা ওলামা দলের কার্যালয়ে এ আলোচনা সভা মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা কমিটির আহবায়ক মো.জিলানী ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভুইয়া,সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুর রহমান প্রধান,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ,ফতুল্লা থানা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মহাসিন,এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম প্রধান,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন কাউসার,বিএনপি নেত্রী রোজিনা মেম্বার,বিএনপি নেতা মামুনুর রশিদ,আনোয়ার হোসেন,মজিবুর রহমান প্রধানসহ এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ।
মিলাদ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরন করা হয়।




