নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

ফতুল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক,রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, সাংবাদিক পম আজিজ, মাসুদ আলী, মোঃ সেলিম হোসেন, জসিম উদ্দিন, মুন্না, সাব্বির, রাকিব চৌধুরী শিশির,এম এ সুমন, সোহেল রানা, দুলাল আহমেদ, বাহারুল হক বাহু প্রমুখ।

উল্লেখ্য, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী ওরুফে গোয়াইল্লা কামালের লুটপাট, দখলের বিরুদ্ধে দৈনিক সংবাদচর্চা তথ্যবহুল সংবাদ প্রকাশ করলে পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে আদালতে ৫কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ৫ আগষ্টের পর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ক’দিন পূর্বে ফতুল্লার ধর্মগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপি’র কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের তিনি ‘বাপ ডাকিয়ে দেবেন’ এবং ফতুল্লা সাংবাদিকদের সংগঠন ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ বলে হুমকি দেন। তার এই বক্তব্যের ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার সাংবাদিকরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!