নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

ফতুল্লায় ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

প্রকাশিতঃ

 মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ!
ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে ফতুল্লা সাংবাদিক মহলের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেন,নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শহীদুল্লাহ রাসেল,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম শহিদ,দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন,দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি মো.আলামিন প্রধান, সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার এম.এইচ রাসেল।
এসময় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আর সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ফতুল্লার চিহ্নিত দালাল ফতুল্লা মডেল থানার কথিত রাইটার সহিদ ওরফে দালাল সহিদ পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছে।
এটি শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করছে। এই চিহ্নিত দালাল সহিদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
ফতুল্লা থানার কথিত রাইটার ও চিহ্নিত দালাল সহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থেকে নিরীহ মানুষ ও সাংবাদিকদের হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে সে পার পেয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দালাল সহিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা আরও বলেন, এ দালালরুপী রাইটার সহিদের অপরাধের ফিরিস্তি বলে শেষ করা যাবেনা। যদি তাকে তার কৃত অপরাধ প্রবনতা থেকে দুর করা না যায় তাহলে এ সহিদের দ্বারা শুধু সাংবাদিক নয় সমাজের প্রতিটি স্তরের সাধারন মানুষ ভুক্তভোগী হয়ে পড়বে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত সময়ের মধ্যে এই হয়রানি বন্ধ না করা হয়, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সহ-সভাপতি মো.পিয়ার চান,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ,সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সুমন,আওয়ার নারায়ণগঞ্জের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মো.গাফফার হোসেন লিটন,বিপি নিউজের ষ্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুল,এনএএন টিভির ক্যামেরা পারসন মো.সুমন,এশিয়ার টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো.রাহাদ হোসেন,দপ্তর সম্পাদক সোনালী আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ,অর্থ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাসেল,সদস্য হাজি মোতালেব,মিজানুর রহমান মিজান এবং সাংবাদিক জুয়েল ও রায়হান।
আরও উপস্থিত ছিলেন,মো.শফিকুর রহমান শফিক,আবদুল কাদির,ইউসুফ হাফিজ,খন্দকার রিপন,মাঈনুদ্দিন,জাহাঙ্গীর হোসেন,মো.রানা,মো.হৃদয়,রেজোয়ান,মো.সেলিম ইমতিয়াজ আহমেদ জামিন, তানজুম,সাকিব,শাওনসহ ফতুল্লা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানা গেইটে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!