নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার আসনটি জিততে না পারে, তাহলে লজ্জা রাখার জায়গা কোথায় হবে?

ফতুল্লার আসনটি জিততে না পারে, তাহলে লজ্জা রাখার জায়গা কোথায় হবে?

প্রকাশিতঃ

বিএনপিসমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নারায়ণগঞ্জ আসনে বিএনপি নির্বাচিত হয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেছে। অথচ এবার যদি সারা দেশে বিএনপি ১৫০টি আসনে জয়ী হয়, কিন্তু ফতুল্লার আসনটি জিততে না পারে, তাহলে লজ্জা রাখার জায়গা কোথায় হবে প্রশ্ন রাখেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মনির কাসেমী বলেন, “যারা বলে আমরা বিএনপিকে ভালোবাসি, অথচ গরুঘোড়া নিয়েও মাঠে দাঁড়িয়ে আছে, তারা ভোট নষ্ট করবে। তারা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। যারা এই বাধা সৃষ্টি করে, তারা বিএনপির কেউ হতে পারে না।

তিনি আরও বলেন, “যদি আমরা গত ১৭ বছরের গ্লানি কাটাতে চাই, জুলুম নির্যাতন দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করতে না চাই, তাহলে আগামী ১২ তারিখে একটি বিপ্লব ঘটাতে হবে। এই বিপ্লবে লাঠিসোঁটা বা মারামারি থাকবে নাশুধু খেজুর গাছ মার্কায় সিল মারতে হবে।

কাসেমী বলেন, “সারাদিন সিল মারবো খেজুর গাছে, আর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। সিদ্ধান্ত নিতে হবে সচেতনভাবে। আমারআপনার চেহারা দেখে নয়, একমাত্র তারেক রহমানের সিদ্ধান্তের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। আর যারা অমুকতমুক ভাইয়ের হইয়া আছেন, তারা ভাইয়ের হইয়া বের হয়ে যান। যারা তারেক জিয়ার হয়ে আসবেন, তারাই মাথার মুকুট হয়ে থাকবেন।

এর আগে দাপার শৈলকুড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে তিনি বলেন, “খেজুর গাছ ধানের শীষদুটোতেই সিল দিলে ভোট নষ্ট হয়ে যাবে। সবাইকে বোঝাবেন, আমরা ১২ তারিখে শিক্ষিত সচেতন ভোটারের পরিচয় দিয়ে শুধু খেজুর গাছ মার্কায় সিল দেবো। ডানেবামে তাকানো যাবে না, ডাবল সিল দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, “‘হ্যাঁ’ ‘নাভোট না দিলেও সমস্যা নেই। আমাদের একমাত্র টার্গেট খেজুর গাছকে নির্বাচিত করা। এটা করতে পারলে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি নির্বাচনী কমিটির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ কাজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!