নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার দাপা এলাকায় স্বামী-স্ত্রীর জমজমাট মাদক ব্যবসা!!

ফতুল্লার দাপা এলাকায় স্বামী-স্ত্রীর জমজমাট মাদক ব্যবসা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর ও রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো যেন মাদকের হটস্পটে পরিনত হয়েছে। আর এ মাদক নির্মূল কিংবা নিয়ন্ত্রনে থানা পুলিশ কিংবা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যেন কোন ব্যবস্থাই নিচ্ছেনা। যার ফলে বেড়েই চলছে মাদকের প্রবনতা এবং মাদকাসক্তরা মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে চুরি-ছিনতাই এমনকি হত্যাকান্ডেরমত জঘন্যতম ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করছেনা। ফতুল্লার দাপা এলাকায় মাদক বিক্রি করা যেন একা নয় পুরো পরিবারকে নিয়েই মাদক বিক্রিতে মত্ত হয়ে উঠেছে অনেক পরিবার। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাকাত শহিদের মেয়ে শরমী এবং তার স্বামী সম্রাট। কথিত রয়েছে যে ডাকাত শহিদের পরিবারের প্রতিটি সদস্যই সমাজের ঘৃনিত সকল অপরাধের সাথে যুক্ত রয়েছেন। শরমীর বাবা ডাকাত শহিদ এবং একভাই ডাকাত আজামীর ও অপরভাই আসিফ সেও একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায় যে,শরমীর সাবেক স্বামী ইসদাইর এলাকার অন্যতম মাদকের ডিলার ছিলেন প্রয়াত শামীম। মাদক সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে শামীম নিহত হওয়ার কয়েকমাস পরেই সেই ইসদাইর এলাকার আরেক চিহিৃত মাদক বিক্রেতা সম্রাটকে বিয়ে করে এ শরমী। সম্রাট-শরমী জুটি বর্তমানে দাপা ইদ্রাকপুর ও আশপাশ এলাকাতেই প্রকাশ্যে মাদক বিক্রি করছে। স্থানীয়রা আরও জানান, শরমী পরিবারের পারিবারিক ঐতিহ্যই হচ্ছে সমাজের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা। যার ফলে পিতা ও ভাই ডাকাতির করলেও ছোটভাই আসিফকে দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইও করে থাকে বলে জানান তারা। আর শরমী নিজে এবং বর্তমান স্বামী সম্রাটও সরাসরি মাদক ব্যবসার নিয়ন্ত্রন রয়েছেন। তারা দাবী করে বলেন, পিতা ও একভাই জেলে থাকলেও বর্তমানে শরমী তার স্বামী সম্রাট এবং ছোটভাই আসিফকে নিয়ে তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছেন অনায়াসে। কারন পুলিশের বাধা নেই রয়েছে স্থানীয় নেতা ও বিশেষ ব্যক্তিদের আর্শীবাদ। তারা আরও জানান, শরমীর বর্তমান স্বামী সম্রাটের বিরুদ্ধেও রয়েছে কয়েক বছর আগে ইসদাইর এলাকার রুবেল হত্যাকান্ডে জড়িত থাকার ঘটনা। রুবেল হত্যা মামলায় শরমীর স্বামী মাদক বিক্রেতা সম্রাট এজাহারনামীয় ১৩ নং আসামী। এছাড়াও বিভিন্ন মামলায় সম্রাটের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টও রয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। তাই অনতিবিলম্বে শরমী ও তার স্বামী সম্রাটকে দ্রুত গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।
তারা আরও জানান,ফতুল্লা থানাধীন মাদকের সবচেয়ে গুরুত্বপুর্ন পয়েন্ট হচ্ছে রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো। এ সকল এলাকাগুলো পুরুষের পাশাপাশি নারী মাদক ব্যবসায়ীরাও এগিয়ে চলছে দূর্বার গতিতে। দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে শরমী ও তার স্বামী সম্রাটের পাশাপাশি রিপন কাজির মেয়ে সোনিয়া, মৃত ডাকাত লিপুর স্ত্রী পারভীন, সুমনের স্ত্রী আল্পনা হলেন অন্যতম। এ সকল নারী মাদক ব্যবসায়ীরা গাজাঁ ও হেরোইনের ব্যবসা করছেন।
স্থানীয়দের মতে, দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে এবং ডাকাত আজমীরের বোন শরমীকে এখন অন্যতম মাদক সম্রাজ্ঞী বলা চলে। ইসদাইর এলাকার অন্যতম মাদক ব্যবসয়ী প্রতিপক্ষের হাতে নিহত শামীমের স্ত্রী ছিলেন এ শরমী। শামীম হত্যাকান্ডের পর সম্রাট নামে আরেক মাদক বিক্রেতাকে বিয়ে করেন এ শরমী। সম্রাটের বাড়ি ইসদাইর এলাকাতে হলেও সে এখন শশুরবাড়িতে বসবাস করে স্ত্রী শরমীর সাথে নিজেও মাদক ব্যবসা করছেন সম্রাট। তারা আরও বলেন,ডাকাত শহিদের পুরো পরিবারটিই মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এক কথায় পরিবারের প্রতিটি সদস্যর শরীরে যেন অপরাধের রক্তজোয়ার বইছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলা ডাকাত শহিদ ও তার ছেলে আজমীর জেলে থাকলেও তাদের অপকর্ম যেন পিছিয়ে নেই।
স্থানীয়রা আরও জানান,কিছু অর্থলোভী পুলিশ সদস্য,তাদের সোর্স এবং বিশেষ কিছু কর্তাকে ম্যানেজ করে দূর্দান্ত গতিতে শরমী চালিয়ে যাচ্ছে মাদকের সাম্রাজ্য। এলাকাতে নেই পুলিশী অভিযান এবং নেই স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নেই কোন তদারকি যার ফলে বেপরোয়াভাবেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শরমীগং।
তারা আরও বলেন,৫ই আগষ্টের ছাত্র জনতা আন্দোলনে স্বেরাচারী সরকারের পতনের পর বাংলার আকাশে উদিত সূর্য দেখে অনেকেই শান্তির বাতাস গায়ে লেগেছে ভাবলেও তা যেন হয়ে উঠেনি। সাধারন মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ভাগ্য পরিবর্তন হয়েছে মাদক ব্যবসায়ী,কিছু অর্থলোভী পুলিশ ও নামধারী কিছু বিশেষ মানুষের।
স্থানীয়রা অনতিবিলম্বে দাপা এলাকার অন্যতম নারী মাদক সম্রাজ্ঞী শরমী ও তার স্বামী সম্রাটসহ সকল মাদক বিক্রেতাদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর প্রতি সদয় আহবান জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!