নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার নরসিংপুরে সানি’র রমরমা মাদক ব্যবসা!

ফতুল্লার নরসিংপুরে সানি’র রমরমা মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লার কাশীপুর এলাকার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সাহিল গ্রুপের সম্মুখে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মাদক বিক্রি করছে একটি চক্র, যার নেতৃত্বে রয়েছেন সানি নামে এক ব্যক্তি। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ১০ কেজিরও বেশি গাঁজা বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। খুচরা ক্রেতাদের বড় একটি অংশ উঠতি বয়সের যুবক ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে নির্দিষ্ট স্থানে ‘কাউন্টার’ খুলে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করা হয়। তবে মূল হোতা সানি পর্দার আড়ালে থেকেই একটি প্রশিক্ষিত সেলসম্যান দলের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির আশ্রয়ে থেকে এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি একটি সন্ত্রাসী বাহিনীও তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবাই জানে এখানে কী হচ্ছে। এটি এখন ওপেন সিক্রেট। কিন্তু কেউ মুখ খুলছে না।”

এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, “প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তারা সত্যিই মাদক নির্মূলে আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ ক্ষতিটা আমাদের সন্তানদেরই হচ্ছে।”

এদিকে স্থানীয় সংসদ সদস্য মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক মেহেদী বলেন, “কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযান পরিচালনা করে মাদকের আস্তানা ধ্বংস করবো। মাদকের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

এ ঘটনায় এলাকাবাসীর দাবি, অবিলম্বে কার্যকর অভিযান পরিচালনা করে নরসিংপুর এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হোক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!