নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার সাহারাসিটি এলাকায় ডাকাত পিতা-পুত্রের আতংকে স্থানীয় বাসিন্দারা!!

ফতুল্লার সাহারাসিটি এলাকায় ডাকাত পিতা-পুত্রের আতংকে স্থানীয় বাসিন্দারা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার দাপা ইদ্রাকপুর ও সাহারা সিটি মাঠ এলাকায় আতংকের একটি পরিবার হচ্ছে শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদের পরিবার। যে পরিবারের প্রতিটি সদস্য যেন একেকটি অপরাধের নাম। চুরি,ডাকাতি,ছিনতাই এবং মাদক এমন কোন কাজ নেই যা যা ডাকাত শহিদের পরিবার দ্বারা সংঘটিত হয়না। বিগত সময়ে আওয়ামী যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে এলাকাজুড়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও বর্তমানেও যেন অব্যাহত রেখেছে এ ডাকাত শহিদের পরিবারের সদস্যরা।
স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী জানা যায় যে, ডাকাত শহিদ বিগত ১৭ বছর আওয়ামী যুবলীগের ব্যানারে তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকাজুড়ে যাবতীয় অপকর্ম করেছে। তার ছেলে আজমীর ওরফে ডাকাত আজমীর,আসিফ এবং মেয়ে শরমী এলাকাতে অপরাধ জগতের অন্যতম সদস্য হিসেবে পরিচিত। পিতার ন্যায় আজমীর ওরফে ডাকাত আজমীরও ব্যাপক আলোচিত। অপর ছেলে আসিফও এলাকাতে চুরি-ছিনতাইয়ে বিশেষজ্ঞ। মেয়ে শরমী এলাকাতে অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়েকৃত মামলায় পিতা শহিদ ও ছেলে আজমীর জেল খেটেছে কয়েকমাস।
সম্প্রতি জেল থেকে বেড়িয়ে আরও বেপরোয়া হয়ে উঠে ডাকাত শহিদ ও তার ছেলে আজমীরসহ পরিবারের সদস্যরা। সাহারাসিটি মাঠের পাশে প্রতিটি বাড়ির মালিক এবং ছোটবড় সকল শিল্পমালিকরা যেন আতংকে থাকেন সবসময়। বিভিন্ন বাড়িতে জোড়পুর্বক প্রবেশ করে নেশাসেবন এবং নেশা বিক্রি ও বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে সেখানে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে বিক্রি করাটা যেন নিত্যদিনের খোরাক হয়ে দাড়িয়েছে ডাকাত আজমীরের জন্য। রাতের আধারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গেট ভেঙ্গে সেখান থেকে মুল্যবান মেশিনারিজ নিয়ে বিক্রি করছে প্রতিনিয়ত। কয়েকদিন পুর্বে নিটেক্স নামে একটি গার্মেন্টস থেকে এসি,ফ্যানসহ মুল্যবান মেশিনপত্র খুলে নিয়ে বিক্রি করে দেয় এ ডাকাত আজমীর। এছাড়াও একজন মহিলার বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে সেই বাড়িটিকে মাদক বিক্রি ও সেবনের নিরাপদ আখড়া হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও সাহারাসিটি মাঠে ভেতরে অবৈধভাবে ট্রাক ষ্ট্যান্ড গড়ে তুলে সেখানে ডাকাত আজমীরের বোন শরমী গড়ে তুলেছে মাদক বিক্রির স্পট।
তারা আরও জানান,যুবলীগের রাজনীতি করা ডাকাত শহিদ এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজে ও পরিবারের প্রতিটি সদস্য সাহারাসিটি মাঠ ও আশপাশ এলাকাতে অপরাধের স্বর্গরাজ্যে পরিনত করে তুলেছে। ছেলে আজমীর ওরফে ডাকাত আজমীর চুরি,ছিনতাই,ডাকাতিসহ নানাবিধ অপরাধ করে সাধারন মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আর মেয়ে শরমীর মাদক স্পটগুলো যেন প্রতিটি বয়সী মানুষকে নেশাগ্রস্ত করে মৃত্যুর মুখে ধাবিত করে চলছে। বিশেষ করে ডাকাত আজমীরের অপরাধের সীমা এতটাই সীমাহীন পর্যায়ে চলে গেছে যে,সেখানে বসবাসকারী প্রতিটি মানুষ এখন আতংকের দিনানিপাত করছে কখন কার বাড়িতে ও প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি করে সর্বশান্ত করে ফেলবে।
যুবলীগের ক্যাডার ও বৈষম্যবিরোধী মামলার একাধিক আসামী ডাকাত শহিদ তার ছেলে ডাকাত আজমীর ও মেয়ে মাদক বিক্রেতা শরমীর সীমাহীন অত্যাচার থেকে বাচঁতে এবং দ্রুত গ্রেফতাওে স্থানীয় সাধারন মানুষ র‌্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!