নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা রেলষ্টেশন ও আলীগঞ্জ যেন মাদকের আড়তে পরিনত!

ফতুল্লা রেলষ্টেশন ও আলীগঞ্জ যেন মাদকের আড়তে পরিনত!

প্রকাশিতঃ

নীরব পুলিশ প্রকাশ্যে মাদক!
ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন ফতুল্লার গোটা রেলষ্টেশন এলাকা মাদকের জমজমাট ব্যবসা চলছে। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বার বার মাদকের ব্যাপারে কঠোর হুংকার দিলেও কিছুতেই কর্নপাত করছে না মাদক ব্যবসায়ীরা। তবে ফতুল্লা মডেল থানা পুলিশের নীরবতার ফলে অন্যান্য এলাকার চেয়ে ফতুল্লা রেলষ্টেশন, জোড়পুল,দাপা ইদ্রাকপুর,আলীগঞ্জের আশপাশ এলাকায় পুলিশের তৎপর না থাকায় মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
ফতুল্লা থানাধীন এলাকাটি বানিজ্যিক এলাকা হওয়ার সুবাদে অত্র থানা এলাকার জনসংখ্যা তুলনামুলকভাবে অনেক বেশী। ফতুল্লা থানাধীন ৫টি ইউনিয়নের মধ্যে ফতুল্লা এলাকাতে অধিক পরিমানে শিল্প প্রতিষ্ঠান থাকার ফলে এখানে ভাসমান লোকের সংখ্যা প্রচুর। দেশের বিভিন্ন জেলা হতে কর্মসংস্থানের কারনে বিভিন্ন মিল-কারখানাতে কর্মের জন্য আসা মানুষের ভীরে লোকালয়ে পরিনত হওয়া ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লায় মাদক,কিশোরগ্যাংসহ নানাবিধ অপরাধগুলো সংগঠিত হচ্ছে অহরহ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে মাদকের প্রবনতা। ৫ আগষ্টের পর বিভিন্ন পাড়া-মহল্লাগুলোতে পুলিশের তৎপরতা একেবারে কমে যাওয়াতে মাদকের প্রবনতা এতটাই প্রবল আকার ধারন করেছে যা বলাবাহুল্য। রীতিমত অনেক থানাধীন অনেক এলাকাগুলো যেন এখন মাদকের আড়তে পরিনত হয়েছে। যেখানে হাত বাড়ালে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের মাদক। আর মাদক ব্যবসায়ীরা কোটিপতি বনে গেছেন। এবং মাদক বিক্রির টাকা দিয়ে অনেক মাদক ব্যবসায়ী দামী দামী অস্ত্র ক্রয় করেছেন নিজেদের সুরক্ষার জন্য।
ফতুল্লা রেলষ্টেশন এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতমরা হলেন, একাধিক মামলার আসামী সোরহাবের ছেলে হান্ড্রেড বাবু, মৃত আলাউদ্দিনের ছেলে নাসির শেট, মৃত সামসুল হকের ছেলে ও ক্রসফায়ারে নিহত লিপুর ভাই ডাকাত শাহিন, মৃত সেকান্দারের ছেলে লতিফ, আলাউদ্দিনের ছেলে জাবেদ, আমজাদের ছেলে সুকানী সুমন, আলী আক্কবরের ছেলে আমির হোসেন পিচ্ছি,আল্পনা, মৃত রশিদ মিস্ত্রীর ছেলে মানিক, কাদিরের ছেলে পিচ্ছি সোহেল, চোরা সুমন, হানিফ, টোকাই সেলিম, কালুসহ অনেকে জেল হাজতে থাকলেও তাদের সেলসম্যান দ্বারা মাদক ব্যবসা চালিয়ে আসছে অনেকে। দাপা ইদ্রাকপুর এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হচ্ছেন ডাকাত শহিদের ছেলে এবং ডাকাত আজমীরের ছোটভাই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মো.আসিফ। শেখ হাসিনার পলায়নের আগে ডাকাত শহিদ যুবলীগের নেতা এবং তার দুই ছেলে আজমীর ও আসিফ শ্রমিকলীগের রাজনীতি করলেও পটপরিবর্তনের সাথে সাথে আসিফ এখন যুবদলের ব্যানারে চালিয়ে যাচ্ছে মাদক বিক্রি ও ছিনতাই কার্যক্রম। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় ডাকাত আজমীর জেলে থাকলেও তার পিতা সেই মামলার আসামী ডাকাত শহিদ এখনও এলাকাতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আলীগঞ্জে শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশের সাথে রাজনীতিকরা অন্যতম মাদক স¤্রাট শান্ত এখনও প্রকাশ্যে মাদক বিক্রি করাচ্ছেন তার সেলসম্যান দিয়ে। তবে স্থানীয়দের দাবী, পুর্বে এ সমস্ত মাদক ব্যবসায়ীরা লীগের ব্যানার ব্যবহার করে মাদক বিক্রি করলেও বর্তমানেও তা অব্যাহত রয়েছে দলের ব্যানারের মাধ্যমে।
তবে সচেতন মহল মনে করেন, শুধু ছিচঁকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদক নির্মূল কিছুতেই সম্ভব নয়। এছাড়া থানা পুলিশের মাঠে না থাকার সুবাদে এ সকল মাদক ব্যবসায়ী অনেকটাই বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের মাদক সা¤্রাজ্য। থানা পুলিশের পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নীরবতা পালন করাকে অনেটাই রহস্যজনক বলে মনে করছেন সচেতন সাধারন মানুষ। তারা অনেকেই বলেন,সোনারগাঁ থানা পুলিশ প্রতিদিনই বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করছেন অভিযানের মাধ্যমে অথচ ফতুল্লা মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক উদ্ধারে কেনইবা চুপসে রয়েছে তাও রহস্যজনক।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ইতিপুর্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে সব মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয় তার বেশীর ভাগই সেলসম্যান। অথচ মাদকের মুল গড ফাদাররা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে থাকছেন ধরা ছোয়ার বাহিরে। তাদের সেলসম্যানরা গ্রেফতার হলে মুল ব্যবসায়ীরা তাদের আদালত থেকে জামিনে মুক্ত করে আবার একই ব্যবসায় নিয়েজিত করান।
এছাড়া মাদক সম্রাটরা কখনো কখনো কোন না কোন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আবার কেউ কেউ নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে জমজমাট পরিসরে মাদক ব্যবসা করছে। এ মাদকের বিষয়ে এলাকার সচেতন মানুষ যদি কোন প্রতিবাদ করে তবে গড ফাদাররা সে সব লোকজনকে কোন না কোন ভাবে ফাঁসিয়ে দিয়ে উল্টো তাদের কে হয়রানি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবী, থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্তাবাবুদের মাদক বিরোধী অভিযানের বিষয়ে চুপসে থাকাটাও যেন অনেকটা ভাবিয়ে তুলেছে আমাদের অভিভাবকদের। তাদের এ নিরবতা আমাদের সন্তানদের ধ্বংসের পাশাপাশি পুরো সমাজকে ধ্বংসের মুখোমুখি করে তুলছে। মাদক বিক্রেতাদের বিক্রিত মাদকের টাকায় তারা যে কি পরিমানে আগ্নেয়াস্ত্র ক্রয় করছে তা ভাষায় প্রকাশ মত নয়। প্রতিটি পাড়া-মহল্লায় সংঘটিত মারামারিতে যে সকল দেশীয় অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে তা বেশীরভাগই মাদক বিক্রেতাদের। আমাদের সন্তান ও সমাজকে রক্ষায় এবং মাদক বিক্রেতাদের গ্রেফতার করাটা অতীত জরুরী হয়ে পড়েছে।
তাই উক্ত এলাকাগুলো থানা পুলিশ,র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর সদস্যদের অভিযানের মাধ্যমে দ্রুতভাবে উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জানান সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!