নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন!

ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বিএনপি এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও ভাগাভাগির ক্ষেত্রে নিজেদের চমৎকার মিল রয়েছে। ফতুল্লা ডিআইটি হাটের পর এবার কোরবানীর পশুর হাটেও কোথাও পার্টনার, আবার কোথাও কোথাও ১০ পার্সেন্ট কমিশনে রফাদফা করেছেন। সে কারণেই এবার হাটের ক্ষেত্রে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। শান্তিময় পরিবেশেই নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। তবে সিন্ডিকেটের কারণে সরকার বড় ধরনের রাজস্ব হারিয়েছে। সুত্রঃ যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এনসিপি নেতা তারিকুল মূলত এসব হাটের দেখভাল করেন। তাঁর সহযোগিরা মিলেই বিভিন্ন হাট ঘাটের দরপত্র ক্রয় করেন। পরে বসেন সমঝোতায়। এখানে এমপি সরাসরি কোন কিছুতে হস্তক্ষেপ না করাতে তিনি থেকে যান বিতর্কের বাইরে। তবে ঝামেলা হলে আসে কঠোর বার্তা। বক্তাবলীর খেয়াঘাটের ইজারা নিয়ে ঝামেলার পর তিনি ওই বার্তা দিলেও বিশৃঙ্খলা জড়ানো নেতারাও তার আশীর্বাদপুষ্ট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সদর উপজেলার এবার ১৩টি হাটের সবগুলোর বিপরীতে দরপত্র ক্রয় করেছিলেন এনসিপির নেতারা। পরে তাদের মধ্যে সমঝোতা হওয়াতে একের বেশী কেউ দরপত্র জমা করেনি। এর মধ্যে আলীগঞ্জ হাট নিয়ে এনসিপি নেতাদের সঙ্গে ১০ পার্সেন্ট কমিশনের চুক্তি হয়েছে। এছাড়া গোগনগর বাড়িরটেক, তালতলা, সাইনবোর্ড ভূইগড় সোনালী সংসদের হাটেও এনসিপির কতিপয় নেতাদের সঙ্গে বিএনপির ১০ থেকে ১২ পার্সেন্ট কমিশনে রফাদফা হয়। ফলে এসব হাটে এনসিপি কোন বিশৃঙ্খলা করেনি। এছাড়া কাশীপুর, বক্তাবলী মার্কাজ মসজিদের সামনের হাটে বিএনপি নেতারা টাকা লগ্নি করে পার্টনার হয়েছেন।

বিএনপি নেতারা জানান, গত রোজার পর থেকেই ১৩ হাটের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে বিএনপির নেতারা। তারা গরুর বেপারীদের কোটি কোটি টাকা লগ্নি করেছে আগে থেকেই। কারণেই তাদের হাট না নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বিষয়টি নিয়ে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা এনসিপির নেতাদের বিষয়টি বুঝাতে সক্ষম হন যে বিএনপি হাট না নিলে এনসিপি নিলেও তারা চালাতে পারবে না। পরে হাট নিয়ে তাদের মধ্যে সমঝোতা ঘটে।

রোজার ঈদের আগে ফতুল্লা ডিআইটি মাঠ সহ বিভিন্ন সেক্টরে ইজারা সম্পন্ন হয়। ইজারার আগে ফতুল্লা মাঠের নজর ছিল এনসিপি নেতাদের। তরিকুল নামের এনসিপি নেতা দরপত্র ক্রয় করেন। তিনি আবার বক্তাবলী খেয়াঘাটের দরপত্রও কিনেছিলেন। ডিআইটি মাঠের দরপত্র ক্রয়ের পর বিএনপি নেতাদের সঙ্গে তাদের তিন দফায় বৈঠক হয়। শুরুতে এনসিপি নেতা তরিকুল বিএনপি নেতাদের কাছে ৩০ ভাগ কমিশন চায়। পরে দ্বিতীয় দফায় ২০ ভাগে নেমে আসে। তখন এনসিপির সঙ্গে জামায়াতও যুক্ত হয়। নিয়ে রাতভর জল্পনা শেষে দরপত্র দাখিলের দিন সকাল ১১টায় এক বৈঠকে এনসিপি ১০ ভাগে রাজী হয়। তখন এনসিপি নেতারা একজন জনপ্রতিনিধির নামেও কমিশন চেয়েছিল। শেষতক সমঝোতায় জামায়াত এনসিপি নেতারা দরপত্র দাখিল করেনি। সে কারণে বিএনপি নেতা পেয়ে যান মাঠের ইজারা।

২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের দরপত্র নিয়ে সমঝোতা না হওয়াতে বিএনপির পাশাপাশি এনসিপি, জামায়াত নেতারা দরপত্র জমা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে।

বক্তাবলী ঘাট নিয়েও একই পন্থায় আলোচনা শুরু হয় তিন চারদিন ধরে। এতে বক্তাবলীর বিতর্কিত রশিদ মেম্বার সহ আরো কয়েকজন সমঝোতায় রাজী না হলেও থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।

এদিকে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মত কোরবানির পশুর হাটকে ঘিরে নজর ছিলো সকলের। নারায়ণগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ঘণবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে আগ্রহ ছিলো কয়েকগুন। সেই সাথে এই অঞ্চলে আধিপত্য রয়েছে এনসিপির। তবে হাটের টেন্ডারে একক ভাবে এগিয়ে আছে বিএনপি।

১৩ টি হাটের ইজারা ঘোষণাকালে দেখা যায় সিন্ডিকেটের প্রভাব। ১৩টি হাটের মধ্যে ৭টি হাটে দরপত্র জমা পড়েছে মাত্র ১টি করে। অর্থ্যাৎ এই হাটগুলোতে আর কোন আগ্রহীকে দরপত্র ফেলতে দেয়াই হয়নি। দুটি হাটে একাধিক দরপত্র জমা পড়লেও তা ছিলো সাজানো। আর উন্মুক্ত প্রতিযোগীতা দেখা গেছে চারটি হাটে। যেখানে উন্মুক্ত প্রতিযোগীতার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হাটের ইজারা লাভ করেন।

একক দরপত্রে ইজারা নেয়া হাটের চিত্র

গোগনগর বাড়িরটেক অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর লাখ ৫০ হাজার টাকা। এই হাটটি লাখ ৬০ হাজার টাকায় ইজারা নিয়েছেন সোহেল হোসেন। সরকারি দরের চাইতে মাত্র ১০ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

বক্তাবলী বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর লাখ ৭০ হাজার টাকা। এই হাটটি লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন নজরুল ইসলাম। সরকারি দরের চাইতে মাত্র হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

কুতুবপুর নাম্বার ওয়ার্ড মার্কাজ মসজিদ সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর লাখ ৪২ হাজার ৫০০ টাকা। এই হাটটি লাখ ৬০ হাজার টাকায় ইজারা নিয়েছেন আরিফুর রহমান। সরকারি দরের চাইতে মাত্র ১৮ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

সাইনবোর্ড শান্তিধারা মসজিদ সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ১৬ লাখ ৫০ হাজার টাকা। হাটটি ১৬ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন শহিদুল ইসলাম টিটু। সরকারি দরের চাইতে মাত্র ২৫ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

কুতুবপুরের অফসার ওয়েল মিল সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর লাখ হাজার টাকা। এই হাটটি লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন সাখাওয়াত হোসেন। সরকারি দরের চাইতে মাত্র ৪৫ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!