ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়েরের বিরুদ্ধে ২ লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে।
২০২৫ সালে ঈদুল আষহার পশুর হাট বসানোর নামে শেয়ার প্রতি এক লাখ টাকা ধার্য করেন আবুল খায়ের।
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হৃদয়ের কাছ থেকে ২ টি শেয়ার বাবদ ২ লাখ টাকা গ্রহন করেন আবুল খায়ের।
মঙ্গলবার (১৯ মে) বিকালে নারায়নগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আল আমিন হৃদয় সাংবাদিকদের বলেন,এক বছর অতিবাহিত হলেও প্রতারক যুবদল নেতা আবুল খায়ের আমার ২ লাখ টাকা নিয়ে আজো পর্যন্ত ফেরত দেয়নি।বরং টাকা ফেরতের নামে টালবাহানা শুরু করে যাচ্ছে।
আল আমিন হৃদয় বলেন,চলতি বছর প্রসন্ননগর ফকির মার্কেটে পশুর হাটের ইজারা নিয়েছে প্রতারক আবুল খায়ের। আমার গত বছরের ২ লাখ ফেরত দিতে হবে।বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল প্রধানের উপস্থিতিতে টাকা নিয়েছে। সিনিয়র বিএনপি নেতা মিলন মেহেদী পর্যন্ত টাকা ফেরত দিতে বললেও টাকাটা আজো পর্যন্ত ফেরত দেয়নি প্রতারক মোঃ আবুল খায়ের।