নারায়ণগঞ্জ শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর প্রবাসীর লাশ উত্তোলন
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার
সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের চেষ্টায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’

বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’

প্রকাশিতঃ

শাহ সিমেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতিতে চালানো একটি কাভার্ড ভ্যানের চাপায় হাবিব হাসান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের তৎপরতা এবং টাকার দরকষাকষির অভিযোগ উঠেছে, যা জনমনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর বক্তাবলী ফেরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব হাসান ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় হাবিব তার বাবার আখের রসের দোকানে বসে ছিল। এ সময় শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১৫০৮) দ্রুতগতিতে ঢালে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়, পরে সোজা দোকানের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আঘাতে প্রাণ হারায় কিশোর হাবিব।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা চালক মনির (২৮) ও হেলপার শাহাদাৎ হোসেন (৪০)-কে আটক করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং গাড়িটি জব্দ করে। বুধবার (২৯ জুলাই) তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের আদালতে পাঠানো হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর থেকেই ‘মাছের বাজারের মতো’ দরদাম করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কখনো ২০ হাজার, কখনো ৩০ হাজার, কখনো ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত দরকষাকষি করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, শাহ সিমেন্টের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও দালাল এই তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন।
এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠেছেÑএকটি কিশোরের প্রাণহানির ঘটনায় বিচার প্রক্রিয়া কি অর্থের বিনিময়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে? একটি প্রাণের মূল্য কি এভাবেই দরকষাকষির টেবিলে নির্ধারিত হবে?
নিহতের পরিবার ইতোমধ্যে চালক ও হেলপারের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি শুধু একটি সড়ক দুর্ঘটনা নয়Ñবরং এর পরবর্তী ঘটনাপ্রবাহ ন্যায়বিচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট মহলের বিরুদ্ধে ওঠা ‘ধামাচাপা’ ও অর্থ লেনদেনের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। সাধারণ মানুষের দাবিÑপ্রভাবশালীদের ছত্রছায়ায় যেন কোনোভাবেই এই হত্যাকাণ্ড চাপা না পড়ে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!