নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে মারধরের অভিযোগে কাশেমগংদের বিরুদ্ধে মামলা

বক্তাবলীতে মারধরের অভিযোগে কাশেমগংদের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর গোপালনগরের প্রতারক, ভূমিদস্যু ও সন্ত্রাসী কাশেম,তানভীর,নিলয়,রাজিব ওরফে ঘরজামাই রাজিব সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মারধর করিয়া গুরুতর জখম,ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ হাসান আলী। মামলা নং- ১৩।
এসআই হামিদুল ইসলামকে মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন বিবাদী কাশেম (৫৫) পিতা মৃত তাইজুদ্দিন বেপারী, তানভীর ও নিলয় উভয় পিতা কাশেম, রাজিব ওরফে ঘরজামাই রাজিব পিতা অজ্ঞাত , সর্ব সাং গোপালনগর বক্তাবলী সহ ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, ১ নং বিবাদী নিন্ম তফছিল বর্নিত সম্পত্তি জমিদাতা।
বিগত ০৯/০৫/২০০৮ তারিখ আমার নিকট হইতে ৪,০০০০০/- টাকা ষ্ট্যাম্পে, লিখিত চুক্তি নামা মূলে স্বাক্ষীগনের মোকাবেলা গ্রহন করে।
পরবর্তীতে বিবাদীগন সাক্ষীগনের মোকাবেলা আরো ৪,০০০০০/ টাকা সহ মোট ৮০০০০০/- টাকা (আট লক্ষ) টাকা গ্রহন করে।
বিবাদী ওয়াদা মতে আমার নামে জমি রেজিষ্টি না করিয়া টাল বাহানা করিয়া আসিতেছিল। এমতাবস্থায় ইং ০১/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ৭.৩০ ঘটিকার সময় বক্তাবলী গোপাল নগরস্থ একেবি ইট ভাটায় বিবাদীর নিকট আমার দলিল সহ সম্পত্তি বুঝাইয়া দিতে বলিলে বিবাদী গন কথা কাটাকাটির ও গাল মন্দ করিয়া অনান্য বিবাদী সহ আমাকে এলোপাতাড়ী মারধর করিয়া। শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
আমার ডাক চিৎকারে আমার শ্যালক রিপন (৩৬) সানি (২৫) আগাইয়া গেলে বিবাদীরা তাহাদের ও মারধর করে।
এক পর্যায় ১ নং বিবাদীর হাতে-থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশে আমার মাথায় আঘাত করিতে গেলে উক্ত আঘাত লক্ষভ্রষ্ট হইয়া আমার নাকে লেগে গুরুতর রক্তাক্ত জখম ও হাড় ভাঙ্গা জখম হয়।
২ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া ডান হাতের আঙ্গুলে আঘাত করিলে উক্ত হাতের দুইটি আঙ্গুল হাড় ভাঙ্গা জখম হয়।
৪নং বিবাদী হত্যার উদ্দেশ্য তাহার শক্ত দুই হাতে আমার গলা টিপে শ্বাসরুদ্ধ করে। ডাক চিৎকার দিলে বিবাদীরা আমাদের প্রান নাশের হুমকি দিয়া চলিয়া যায়।
অতপর আমার আপন জনেরা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিস্ট হাসপাতাল নারায়ণগঞ্জ, পরে উন্নতর চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ হাসপাতাল, মিটফোর্ট ঢাকায় চিকিৎসা গ্রহন করি।
বাদী হাসান আলী বলেন, প্রতারক,ভূমিদস্যু,সন্ত্রাসী কাশেম,তার ঘর জামাই রাজিব,ছেলে নিলয় ও তানভীর নিন্ম তফছিল বর্নিত জমি জোরপূর্বক দখল করে আছে।
জেলা নারায়ণগঞ্জ, থানা ও সাব রেজিষ্ট্রি অফিস ফতুল্লা, মৌজা চর বক্তাবলীস্থিত সিএস দাগ ৩৪৯৩,এস এ দাগ ৫৭৯০, আর এস দাগ ৯১১৫ নং দাগে ৪০ শতাংশ, সি’এস দাগ নং ৩৪৭৮, এস এ ৫৮০২, আর এস ৯১১৬ নং দাগে ৩৯ শতাংশ জমি দুই দাগে সর্ব মোট ৭৯ শতাংশ নাল জমি।
জমির মালিক হওয়া সত্বেও বক্তাবলীর চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু কাশেমগং নানান ধরনের তালবাহানা শুরু করছে। থানায় যেতে বললে বার বার তারিখ নিয়ে হয়রানি করছে।
উল্লেখিত আসামীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বাদী হাসান আলী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!