জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর প্রসন্ননগরে মারামারি মামলায় জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ আদালত থেকে গারদে নিয়ে যায়।সেখান থেকে বিকালে নারায়নগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য প্রসন্ননগর গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক তাজুই ইসলামের কন্যা তানিয়া ইসলাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মারামারির ঘটনায় একটি মামলা দায়ের করেন।সেই মামলায় মনির মেম্বার জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় মনির মেম্বার কে চিন্তিত থাকতে দেখা যায়।




