নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী ইউনিয়ন বিএনপি রাতের ও টাকার কমিটি – আকবর আলী সুমন

বক্তাবলী ইউনিয়ন বিএনপি রাতের ও টাকার কমিটি – আকবর আলী সুমন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণাকে রাতের ও টাকার বিনিময়ে কমিটি এবং অবৈধ ও অসাংবিধানিক এবং দলের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি আহবায়ক আকবর আলী সুমন।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, এই কমিটিতে আওয়ামী লীগের দোসর,মাদক ব্যবসায়ী,চোরা স্বর্ন কারবারী,ভূমিদস্যুরা রয়েছে। কাজেই এই কমিটি বিলুপ্ত করতে হবে।
আমি ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি আহবায়ক হওয়া সত্ত্বেও আমাকে না জানিয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া টাকার বিনিময়ে রাতের বেলা বক্তাবলী বিএনপি একাত্তর সদস্যবিশিষ্ট কমিটির যে অনুমোদন দিয়েছেন তা অবৈধ ও দলের গঠনতন্ত্র বিরোধী। কারণ বক্তাবলী এমন একটি এলাকা যেখানে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
তিনি বলেন,যারা দল করতে গিয়ে হামলা,মামলার শিকার হয়েছেন,দীর্ঘ ৩০/৪০ বছর যাবত দল করছেন তাদের কাউকে রাখা হয়নি। মেম্বার বাড়ির ১৪ জনকে এই কমিটিকে রাখা হয়েছে। যিনি নিজেকে স্বঘোষিত সভাপতি দাবী করছেন নজরুল ইসলাম প্রধান পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ফিরে আসছেন।
তিনি একা ধারে ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সভাপতি। তিনি একাই তিনটি পদ দখল করে রেখেছেন মনে হয় নজরুল ইসলাম প্রধান ছাড়া বক্তাবলীতে আর কোন নেতা নাই।
এছাড়াও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সম্পাদক, ফতুল্লা থানা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদ অধিষ্ঠিত রয়েছেন।।
এছাড়াও বক্তাবলী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, ফতুল্লা থানা যুবদলের সদস্য ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে অধিষ্ঠিত রয়েছেন।।
এরা একাই একেকজনে তিন-চারটি পদ দখল করে নিয়েছেন। এতে বুঝা যায় এরা ক্ষমতা লোভী এবং স্বার্থবাদী। এছাড়া তারা সামাজিক সংগঠনের একাধিক পদদখল করে আছেন।
তাই বিএনপির তৃণমূল নেতা কর্মীদের দাবি এই সমস্ত ছেঁচড়াদের নিয়ে গঠিত কমিটি অবিলম্বে বাতিল করে কাউন্সিলের মাধ্যমেই পূনাঙ্গ কমিটি গঠন করতে হবে।
অর্থলোভী শহিদুল ইসলাম টিটু ও আব্দুল বারী ভূঁইয়া এই কমিটি বিলুপ্ত না করলে আমরা কেন্দ্রে তাদের বিরুদ্ধে প্রমাণপত্র সহ অভিযোগ দায়ের করবো।
কোন ধরনের পকেট কমিটি কেউ মেনে নেবে না। তাই আমি তীব্র ভাষায় উক্ত কমিটি প্রদান কারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে অবৈধ কমিটির কোন কার্যকলাপ বৈধ বলে গণ্য হবে না।
কারণ এই এলাকার নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দলকে সব সময় চাঙ্গা করে রেখেছে।
বিদেশ থেকে হঠাৎ এসে কেউ সভাপতি বনে যাবে এটা কেউ মেনে নেবে না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!