নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী ঘাটে দুর্ঘটনা: ফেরি চলাচল বন্ধ, নিহত ৩, তদন্ত কমিটি

বক্তাবলী ঘাটে দুর্ঘটনা: ফেরি চলাচল বন্ধ, নিহত ৩, তদন্ত কমিটি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকা থেকে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচ যান নদীতে পড়ে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে নদীতে পড়া যানবাহনগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে সকাল থেকেই নদীর দুই পাশে ভারী যানবাহনের অনেক চাপ দেখা গেছে। এর আগে শনিবার রাতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় মাঝ নদীতে একটি ট্রাকের ধাক্কায় ফেরি থেকে পাঁচটি যানবাহন তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, ফতুল্লার নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝ নদীতে আসে। এসময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। সেই সঙ্গে সামনের দিকে যেতে থাকে। এসময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা লোকজনও নদীতে তলিয়ে যায়।

আবুল কালাম নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, শনিবার রাতের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ডুবে যাওয়া যানাহনগুলো উদ্ধার করা হয়নি। এই ঘটনায় সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে বক্তাবলী এলাকার ব্যবসা বাণিজ্য আটকে রয়েছে।

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, আমরা পানির গভীরতা নির্ধারণ করছি। পানির গভীরতা নির্ধারণের পর যানবাহনগুলো উদ্ধার অভিযান শুরু করবো।

বাংলাদেশ ফেরি ব্যবস্থাপনা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলাল হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে এখনো এই রুটে ফেরি চলাচল শুরু করতে পারিনি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি, আজ বিকালের নাগাদ ফেরি চলাচল শুরু হবে।

তিনজনের সলিল সমাধি:

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নিহত প্রবাসী মাসুদ রানার মা পারভিন আক্তার বলেন, গত ২৫ দিন আগে মাসুদ রানা সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। সে নারায়ণগঞ্জে ড্রাইভিং শিখতে শুরু করেছিল। শনিবার রাত ৯টায় ড্রাইভিং শিখে বাড়ি ফিরছিল। ঘাটে এসে তার স্ত্রীকে ফোন করে বলে আমি ফেরিতে উঠছি, বাসায় চলে আসছি। কিছুক্ষণ পর জানতে পারি ফেরিতে দুর্ঘটনা ঘটেছে। এরপর মাসুদ রানার মোবাইল বন্ধ পাওয়ায় নদীর তীরে এসে অপেক্ষা করে রাত ২টায় তার মরদেহ নিয়ে বাড়ি ফিরেছি।

নিহত রফিকের স্ত্রী পিংকি বলেন, স্বামীর বাড়ি ফতুল্লার ভোলাইল থেকে আমার বাবার বাড়ি বক্তাবলী মোটরসাইকেলে স্বামী দুই শিশু সন্তান নিয়ে যাচ্ছিলাম। ধলেশ্বরী নদী পাড় হওয়ার সময় বক্তাবলী ফেরিতে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ দুই শিশু সন্তানকে নিয়ে আমি ফেরিতে পড়ে যাই। তখন ট্রাকটি স্বামীকে নিয়ে পানিতে পড়ে যায়। ওই সময় ফেরিতে থাকা লোকজন রফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্ত কমিটি:

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, যে ট্রাকচালক এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি, তদন্ত চলমান রয়েছে। যেসব যানবাহন নদীতে তলিয়ে গেছে সেগুলো কীভাবে উদ্ধার করা যায় তা নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!