নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার ইউপি সদস্য ফেরদৌস আরা অনা প্রতিবন্ধীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের পরিবারের একটা অংশ হয়ে থাকতে চাই। যেহেতু আমি পরিবারের অংশ হয়ে থাকবো আমিও চেষ্টা করবো আপনাদের যারা ভালোবাসে সে রকম মানুষদের নিয়ে এক সাথে হয়ে আপনাদের জন্য সুখে দুঃখে সকল অবস্থায় থাকার। আপনেরা আমাকে আপনাদের পরিবারের একটা অংশ হিসেবে আমাকে রাইখেন।

 

৭ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় ইসদাইর বাজার সংলগ্ন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত কথা বলেন তিনি।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সংগঠনের মহাসচিব মো: ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফেরদৌস আরা অনা। এসময় অনুষ্ঠানের  শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত করেন অত্র সংগঠনের যুগ্ম সম্পাদক অন্ধ হাফেজ মাসুদুর রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আরা অনা বলেন, আপনেরা প্রতিবন্ধী না। আপনেরা আমাদের পরিবারের একটা অংশ। আমি আশাকরি আপনাদের এই সংগঠন শুধু নারায়ণগঞ্জ জেলাই না। নারায়ণগঞ্জ জেলা থেকে সারাদেশে ছড়িয়ে যাবেন আমাদের পরিবারের যেসকল সুবিধাবঞ্চিত সদস্য আছে তাদের উন্নয়নে কাজ করার জন্য।

 

তিনি আরও বলেন, আপনেরা এখানে যারা আছেন সরকার থেকে বিভিন্ন সুবিধাগুলো সংগঠনের মাধমে পেয়ে থাকেন কিন্তু একজন সুবিধাবঞ্চিত সদস্য হিসেবে আপনে ছাড়াও আপনার পরিবারের অন্য সদস্য যারা আছে যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা আছে সেগুলো যেন পেতে পারি। সরকারি অনুদান ছাড়াও যে ভাতাগুলো আছে তার সহযোগিতার জন্য অবশ্যই আমার কাছে আসবেন, আমি যেভাবেই হোক আবেদন করে আপনাদের নিয়ে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

এর আগে সভাপতির বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন,আমাদের প্রতিবন্ধীদের বর্তমান সময়ে এসেও হেয়ও করা হয়। হয়তো আমরা স্বাভাবিক মানুষের মত সব কিছু করতে পারি না কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিজেদের উন্নয়নের জন্য কাজ করার। আমরাও চাই সামাজিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে। সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের মাধ্যমে  সরকার থেকে যতটুকু সহযোগিতা পারি আমরা নিয়ে এসে আমাদের সদস্যদের দেবার চেষ্টা করি। হয়তো এটা যথাসামান্য। বিগত বছরগুলোর তুলনায় এবার আমাদের শীতবস্ত্র কম দেওয়া হয়েছে। মাত্র ৪০ টি কম্বল পেয়েছি। আমার সদস্য সংখ্যার তুলনায় এই শীতবস্ত্র যথাসামান্য। অন্যান্য সংগঠনগুলো বেশি বেশি শীতবস্ত্র পেয়েছে কিন্তু আমাদের সংগঠনটা কম শীতবস্ত্র পেয়েছি। আমরা কোথাও যখন সহযোগিতার জন্য কথা বলতে যাই এখনো মানুষ আমাদের পোশাক আশাক দেখে ১০/৫ টাকা দেয় ভিক্ষুকদের মত। আমরা এমনটা চাই না, আমরাও স্বাভাবিক মানুষদের মত সম্মান নিয়ে মাথা উচু করে বাঁচতে চাই। দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী যারা তারা দরিদ্রতার মধ্যেই বসবাস করে।আমাদের সংগঠনটা সেই সব দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাময়িক উন্নয়নের প্রচেষ্টা নিয়ে কাজ করে। এই জেলায় অনেক বড় বড় শিল্পপতিরা আছে।সরকারের পাশাপাশি তারাও যদি আমাদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে আমাদের উন্নয়ন করা সম্ভব।

 

বক্তব্য শেষে দৃষ্টি ও বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,  সংগঠনের মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম,সদস্য তিতুমীর, হালিমা, মো: ফজল হক, ফারুক হোসেন, হাফিজুর রহমান, সাবিনা বেগম, মারিয়া আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!