নারায়ণগঞ্জ সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সস্তাপুরে জুয়েল ও মজিবরের নির্দেশে ভূমিদস্যুদের বাড়ী দখল! থানায় অভিযোগ
বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিএসপি নেতা টনি মল্লিকের অভিনন্দন
গোপন বিয়ের বলি ২ মাসের শিশু! চিকিৎসার খরচ চাওয়ায় মাকে হত্যার হুমকি
রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ
সাইনবোর্ড এলাকায় বিএনপি নেতা ইকবাল বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টায় মো.আলীগং!
সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান, ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
ফতুল্লায় ১২ মামলার আসামি কালা জসিম গ্রেফতার
ঢাকা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ধর্মগঞ্জ এলাকার রুহুল মেম্বারের ছেলেসহ ৬ ডাকাত গ্রেফতার  
আমতলীতে ইয়াবাসহ হারুন গ্রেপ্তার
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১
শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান
আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার,
বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা: 
রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিচারক ও পেসকার মুসার তেলেসমাতি: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রায়,   
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় দুই আসামি গ্রেপ্তার
সোনারগাঁয়ে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি
খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ
রুপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৩ আসামির যাবজ্জীবন
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
কুতুবপুরে যুবলীগের খালেকের ঘনিষ্ঠ অনুসারী ইব্রাহিম এখন বিএনপির টিটুর বলয়ে
Next
Prev
প্রচ্ছদ
বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ওইসলাম বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং তাঁর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবিতে আজ ২৩ আগস্ট রবিবার ডিসি বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, অত্যন্ত দুঃখ ও গভীর ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, স্বৈরশাসকের পতনের পর গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত একটি সরকারের আমলেও  ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একজন তরুণ রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও সর্বস্তরের নারায়ণগঞ্জবাসী গভীরভাবে মর্মাহত।

আমরা বিশ্বাস করি, একটি মানুষের জীবন কেড়ে নেওয়া শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়; এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের ওপরও আঘাত। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে বুলবুল ভাইয়ের পরিবারের বিষয়টিও আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি তাঁর পরিবারের জন্য ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিভাবক। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি কঠিন অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে। বিশেষ করে তাঁর একজন কন্যাশিশু ও একজন পুত্রসন্তানের ভবিষ্যৎ শিক্ষা, চিকিৎসা ও লালন-পালন নিয়ে পরিবারটি উদ্বেগের মধ্যে রয়েছে। এই দুই শিশুর ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সে দায়িত্ব আমাদের সবার।
অতএব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর-এর পক্ষ থেকে আমরা নিম্নোক্ত দাবিসমূহ জানাচ্ছি—
১. জাহিদুল ইসলাম বুলবুল হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে।
২. নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং এর নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে হবে।
৩. হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।
৪. কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে
৬. নিহত জাহিদুল ইসলাম বুলবুলের পরিবারকে সরকারি ও প্রশাসনিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।
৭. তাঁর কন্যাশিশু ও পুত্রসন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনযাপনের জন্য বিশেষ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৮. দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা গ্রহণ এবং তাদের সরকারি কল্যাণমূলক কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিতে হবে।
৯. নিহতের পরিবারের নিরাপত্তা ও সার্বিক কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি থেকে আমরা সরে যাব না। আমরা প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই। একই সঙ্গে আমরা চাই, বুলবুল ভাইয়ের অসহায় পরিবার ও তাঁর দুই নিষ্পাপ সন্তানের পাশে রাষ্ট্র ও সমাজ মানবিকতার হাত বাড়িয়ে দিক।
একজন পিতাকে হারানোর শূন্যতা কোনো সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে তাঁর সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব নেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

পরিশেষে বলতে চাই,  আমাদের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ সমাপ্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং নারায়ণগঞ্জবাসীর মধ্যে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবেন বলে আমরা আশাবাদী

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!