নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
মাদকে সয়লাভ ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লা!

মাদকে সয়লাভ ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লা!

প্রকাশিতঃ

সেনাবাহিনীর অভিযান চান স্থানীয়রা
ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লা যেন এখন মাদকের অভয়ারন্যে পরিনত হয়েছে। পুলিশের নিরবতা আর রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিশেষ পেশার কর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দিন দিন যেন আরও ভয়াবহ রুপ ধারন করছে। যার ফলে তৈরী হচ্ছে কিশ্যোরগ্যাং এবং মাদকের নিয়ন্ত্রন ও ভাগভাটোয়ারা নিয়ে হত্যাকান্ডের মত জঘন্যতম ঘটনারও জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। গত শনিবার ফতুল্লা থানাধীন নরসিংপুরে স্বপন নামে একজনকে হত্যা এবং তার ভাই বাবুকেও আহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনার মহানায়ক মাসদাইর গুদারাঘাট এলাকার চিহিৃত মাদক স¤্রাট দিপুকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গত ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতন হলেও তার দোসরদের পতন হয়নিবরং ঐ সকল আওয়ামীলীগের দোসর বা তাদের কর্মী সমর্থকরা খোলস পাল্টে বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়েই বীরদর্পে মাদক ব্যবসা করে যাচ্ছে। আর এই সকল মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করছে স্থানীয় কতিপয় কিছু সংবাদমাধ্যম কর্মী ও কিছু বিএনপি নেতা কর্মীরা এমনটাই দাবী বিভিন্ন পাড়া-মহল্লার সর্বস্তরের সাধারন মানুষের।
নারায়নগঞ্জের সদর উপজেলা ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লাতে এখন হাত বাড়ালেই মিলছে হরেক রকমের মাদকদ্রব্য। রাস্তার উপর দাড়িয়ে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে মাদক। আর শান্তিকামী নিরীহ মানুষগুলো চোখ থাকতেও কানার ভুমিকা পালন করতে হচ্ছে পরিবার-পরিজনের কথা ভেবে। ফতুল্লার মাসদাইরসহ আশপাশ এলাকা,পাগলার কুতুবপুর,আলীগঞ্জ,ইসদাইর বাজার ও রেললাইন,চানমারী নতুন সড়ক,এনায়েতনগরের ধর্মগঞ্জ,মুসলিমনগর,নরসিংপুর, দাপা ইদ্রাকপুর, দাপা মসজিদ, খোজপাড়া, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন, ফতুল্লা রেলস্টেশন, ব্যাংক কলোনী এলাকায় মাদকের অভয়রান্যে পরিনত হয়েছে।
প্রতিটি অলি-গলিতে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মরণঘাতী হিরোইন, ইয়াবা, গাঁজা। পুলিশের দুর্বল অভিযানের সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদীন পলাতক থাকা মাদক ব্যবসায়ীরা ও ফিরতে শুরু করেছে এলাকায়।
৫ই আগষ্টের ছাত্র জনতা আন্দোলনে স্বেরাচারী সরকারের পতনে সাধারন মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ভাগ্য পরিবর্তন হয়েছে মাদক ব্যবসায়ী,কিছু অর্থলোভী পুলিশ ও নামধারী কিছু বিশেষ পেশার মানুষের।
৫ই আগষ্টের পর থেকে সারাদেশের ন্যায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পুলিশের দুর্বল অভিযানের সুযোগে ফতুল্লার উল্লেখিত এলাকার মাদকের ডিলাররা লাখ লাখ টাকার মাদক এলাকায় প্রতিদিন সরবরাহ করেছে। পাইকারী ও খুঁচরা মাদক বিক্রি করা হচ্ছে, ডিলারদের নিয়োগকৃত খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে। এমনকি মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটছে।
অপরদিকে, মাদকের ভয়াল থাবায় আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় এলাকার যুব সমাজ। এমনকি মাদকের অর্থ সংগ্রহে এলাকায় সংগঠিত হচ্ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত জঘন্য ঘটনা। আর মাদক বিক্রির টাকার অত্যাধুনিক অস্ত্র ক্রয় করছেন মাদক ব্যবসায়ীরা। মূলত, এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির অন্যতম কারন হচ্ছে মাদক।
সূত্রমতে,  গাঁজার ডিলার যুবলীগ লীগ কমী মৃত শাহজাহান আলীর ছেলে শেরু বাবু, মৃত রশিদ হাওলাদারের ছেলে ডাকাত দ্বীন ইসলাম ও তার দুই বোবা ভাই, দাপা আদশ স্কুলের সামনে ভাগিনা শাওন, বিএনপি নেতা লাল মামুনের ছোট ভাই তপু, সালামের ছেলে শাহিনের ইয়াবার ব্যবসা জমে উঠেছে।
ফতুল্লা রেলস্টেশন এলাকায় রহমানের ছেলে মাদক সম্রাট বিএনপি নেতা টুটুলের ইয়াবা ব্যবসা পরিচালনা করে তার সেলসম্যান আলাউদ্দিনের ছেলে জাবেদ, জানে আলমের ছেলে হৃদয়, আসলাম, চোরা সুমন। মৃত ডাকাত লিপুর স্ত্রী পারভীনের চলছে জমজমাট হেরোইনের ব্যবসা। সুমনের স্ত্রী আল্পনার গাঁজার ব্যবসা এখন রমরমা, হান্ড্রেড বাবুর হেরোইনের ব্যবসা।
ফতুল্লা পাইলট স্কুল এলাকায় ফারুকের ইয়াবার ব্যবসা, ভাগিনা আল-আমিন ও রনির ইয়াবার ব্যবসা এখন তুঙ্গে।
খোজ পাড়া এলাকায় হেরোইনের ব্যবসা চলে টিকি মরা লিটন, ইয়াবার ব্যবসা আজগরের ছেলে যুবলীগ কমী হাসানের মাধ্যমে।
দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে শরমী, তার ভাই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আসিফ, হেরোইনের ব্যবসা, রিপন কাজির ছেলে মিলন কাজি, তার বোন সোনিয়া, আব্দুর রব ড্রাইভারের ছেলে রাব্বির ইয়াবার ব্যবসা, বিএনপি নেতা দিপুর ভাই রবিনের ইয়াবার ব্যবসা।
কুতুবপুর এলাকায় কিলার আক্তার ও মিঠুনের মাধ্যমে লেংড়া লিখন,সানজিল,জাকির ওরফে জাকির ড্রাইভার,আলামিন,সুমন দাস,রাজু,আসাদ ও জয় গং। মাসদাইর বাজার ও আশপাশ এলাকায় কসাই নাসিরের ছেলে সেলিম ও রাসেল,পোড়া কাকন, গুদারাঘাট এলাকায় জাহিদ,দিপু,লেচুবাগ এলাকায় মামুন ওরফে গোটা মামুন অন্যতম। এদের মাধ্যমে উক্ত এলাকাগুলো মাদকের অবয়ারন্যে পরিনত হয়েছে। নরসিংপুর এলাকায় সানির মাদক স্পটটি পুরো জেলাজুড়েই যেন আলোচিত একটি স্পট। দুরদুরান্ত থেকেই মাদক সেবীরা এখানে ছুটে আসেন মাদক নিতে।
এ সকল এলাকায় বসবাসকারীদের মতে, পুলিশের নিরবতা ভুমিকা যেন মাদক বিক্রেতাদেরকে আরও বেশী উৎসাহিত করে তুলেছে মাদক ব্যবসায়। অনেক সময় থানা পুলিশ কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কিছু কর্তারা এখানে আসেন। তবে গ্রেফতার করতে নয় আসেন মাসোহারা নিতে আসেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে এ সকল মাদক বিক্রেতাদের উঠা-বসা এবং বিশেষ পেশার ব্যক্তিদের সাথে সখ্যতা যেন শক্তি ও সাহস যোগাচ্ছে মাদক ব্যবসায়ীদেরকে।
স্থানীয় যুব সমাজকে রক্ষাসহ মাদকমুক্ত সমাজ গঠনে দ্রুত সময়ের মধ্যে এইসকল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী। অন্যথায়, মাদকের ছোবলে আক্রান্ত হয়ে অনিশ্চিত পথে ধাবিত হয়ে পড়বে যুব সমাজ। এলাকার শান্তি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখতে সোনবাহিনী,র‌্যাব ও জেলা পুলিশের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!